• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

গ্রিক উপকূলে নৌকাডুবি, অন্তত ১৫ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৬ অক্টোবর ২০২২, ০৮:২১
অ+
অ-
গ্রিক উপকূলে নৌকাডুবি, অন্তত ১৫ অভিবাসীর মৃত্যু
এজিয়ান সাগরে ডুবে যাওয়া একটি নৌকা। এ ঘটনায় ৩৭ জন অভিবাসী ডুবে যায়। ছবিটি ২০১৬ সালের ৩১ জানুয়ারি তোলা (ফাইল ছবি)

গ্রিক উপকূলে নৌকাডুবিতে অন্তত ১৫ অভিবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) ভোরে মধ্য এজিয়ান সাগরের গ্রিক দ্বীপ লেসবস উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আরও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছে। গ্রিসের কোস্টগার্ডের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৪০ জন আরোহী ছিল। তবে এখন পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গ্রিসের কোস্টগার্ড।

সংস্থাটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছেন। তুরস্কের উপকূলের কাছে অবস্থিত লেসবস দ্বীপের পূর্বদিকে নৌকাটি ডুবে যায়।

বিজ্ঞাপন

রয়টার্স বলছে, নৌকাডুবির খবর পাওয়ার পরপরই গ্রিক উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ এবং গ্রিসের বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ওই এলাকায় প্রবল বাতাসের মধ্যেই অনুসন্ধান ও উদ্ধার কাজ চালাতে ছুটে আসে।

এদিকে অভিবাসীদের মধ্যে যারা তীরে পৌঁছেছেন তাদের খোঁজে লেসবসের বিস্তীর্ণ উপকূল বরাবর অনুসন্ধান চালানো হচ্ছে। এছাড়া প্রত্যন্ত এলাকায় তিনজনকে আটকে পড়া অবস্থায় পাওয়া গেছে।

এর আগে বুধবার পৃথক নৌকাডুবির ঘটনায় গ্রিক কর্তৃপক্ষ ৩০ জন অভিবাসীকে উদ্ধার করে। মূলত দক্ষিণ গ্রিসের কিথিরা দ্বীপের কাছে ঝোড়ো আবহওয়ার কারণে অভিবাসীবহনকারী ওই নৌকাটি একটি পাথুরে এলাকায় আঘাত করার পরে ডুবে যায়।

বিজ্ঞাপন

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নৌকা ডুবিমৃত্যুঅভিবাসীইউরোপবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু