• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ঈশ্বরকে ধন্যবাদ, ইমরান খান বেঁচে আছেন : জেমিমা গোল্ডস্মিথ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৪ নভেম্বর ২০২২, ১৬:৪৮
অ+
অ-
ঈশ্বরকে ধন্যবাদ, ইমরান খান বেঁচে আছেন : জেমিমা গোল্ডস্মিথ

পাকিস্তানের বিরোধী দলীয় নেতা ইমরান খান নিজ দলের রাজনৈতিক কর্মসূচিতে গুলিবিদ্ধ হওয়ার পর বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।পাশাপাশি, হামলাকারীকে আটক করা সেই যুবককে ‘নায়ক’ আখ্যা দিয়ে সাবেক এই দম্পতির দুই সন্তানের পক্ষ থেকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যার পর এক টুইটবার্তায় জেমিমা বলেন, ‘আমরা সবসময়ে যে সংবাদের আশঙ্কা করি…(তা ই ঘটল)। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি এখন সুস্থ আছেন। নায়োকোচিত যে মানুষটি ভিড়ের মধ্যে অস্ত্রধারীর মুখোমুখি হয়ে ইমরান খানকে বাঁচিয়েছেন, তাকে তার ছেলেদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা।’

— Jemima Goldsmith (@Jemima_Khan) November 3, 2022

পৃথক এক টুইটে ইমরান খানের হামলাকারীকে আটক করা সেই যুবকের ছবিও শেয়ার করেছেন তিনি। সেখানেও তাকে নায়ক হিসেবে উল্লেখ করেছেন করেছেন জেমিমা।

বিজ্ঞাপন

— Jemima Goldsmith (@Jemima_Khan) November 3, 2022

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা ইমরান খান বৃহস্পতিবার তার নিজের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের এক পদযাত্রা কর্মসূচিতে গুলিবিদ্ধ হন। সেই সময় পাঞ্জাবের ওয়াজিরাবাদ শহরে সমাবেশে ছিলেন তিনি।

ওয়াজিরাবাদে সমাবেশ চলাকালে স্থানীয় সময় সন্ধ্যার দিকে ইমরান খানকে লক্ষ্য করে একে-৪৭ অ্যাসল্ট রাইফেল থেকে গুলি চালায় এক হামলাকারী। আরেক হামলাকারী ইমরানের দিকে পিস্তল তাগ গুলি চালিয়েছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন : পাকিস্তানের বিপজ্জনক রাজনীতি 

পিস্তল দিয়ে যে হামলাকারী হামলার প্রস্তুতি নিয়েছিল, তাকে হামলার সময়েই পাকড়াও করেন বছর তিরিশের এক যুবক। তিনি ঠিক সময়ে তৎপর না হলে নিহতও হতে পারতেন পিটিআিই চেয়ারম্যান।

একে ৪৭ অস্ত্রধারী হামলাকারীর বন্দুক থেকে বের হওয়া ৩ থেকে ৪টি গুলি ইমরান খানের পায়ে বিদ্ধ হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন তিনি আশঙ্কামুক্ত।

জেমিমা গোল্ডস্মিথ ইমরান খানের প্রথম স্ত্রী। যুক্তরাজ্যের নাগরিক জেমিমার সঙ্গে ইমরান খান বিবাহবন্ধনে আবদ্ধ হন ১৯৯৫ সালে, পরে ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। সুলাইমান ইসা ও কাসিম নামে এই দম্পতির দুই ছেলে রয়েছে।

Imran-Jemima

জেমিমার সঙ্গে ছাড়াছাড়ির কয়েক মাস পর বিবিসির সাংবাদিক রেহাম খানকে বিয়ে করেন ইমরান খান, কিন্তু ২০১৫ সালেই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তারপর ২০১৮ সালে বুশরা বিবি নামের এক নারীকে বিয়ে করেন ইমরান।

অন্যদিকে বিচ্ছেদের পর জেমিমা গোল্ডস্মিথ পাকিস্তান থেকে নিজের দেশ ইংল্যান্ডে ফিরে গিয়ে পেশাদার লেখালেখি, চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণে মন দেন। ইমরান-জেমিমা দম্পতির দুই সন্তান তাদের মায়ের সঙ্গেই আছেন।

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানইমরান খান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

তবুও নিজেকে ব্র্যান্ড মনে করেন না নাহিদ রানা

তবুও নিজেকে ব্র্যান্ড মনে করেন না নাহিদ রানা

শুরুতেই সাইফের বিদায়

শুরুতেই সাইফের বিদায়

৪ দিনের কর্মসপ্তাহ-এমপিদের বেতন ২৫% কমালো পাকিস্তান

জ্বালানি সঙ্কট৪ দিনের কর্মসপ্তাহ-এমপিদের বেতন ২৫% কমালো পাকিস্তান