• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

অ্যাডিনো ভাইরাস : দু’দিনে এক হাসপাতালেই ভর্তি ৪৬ শিশু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৯
অ+
অ-
অ্যাডিনো ভাইরাস : দু’দিনে এক হাসপাতালেই ভর্তি ৪৬ শিশু

কলকাতার পাশাপাশি ভারতের জেলাগুলোতেও বাড়ছে আতঙ্ক। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত শিশুর সংখ্যা। গত দুদিনে ভাইরাসে আক্রান্ত হয়ে বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি হয়েছে ৪৬ জন শিশু। 

বিজ্ঞাপন

এতে করে হাসপাতালটিতে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

চলতি বছরে শীত শেষ হতেই অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে বাঁকুড়া জেলায়। গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে খুব দ্রুত। 

জানা গেছে, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত শিশুদের মধ্যে একটা বড় অংশের শরীরে জটিলতা দেখা দিচ্ছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে অনেকেই যাচ্ছেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। ফলে ইনডোর ও আউটডোর উভয় ক্ষেত্রেই বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। জ্বর ও একই সঙ্গে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে কোনো শিশুকে আনা হলে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

গত দুদিনে মেডিকেল কলেজে ভর্তি হওয়া মোট শিশুর সংখ্যা ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৯ জন। পরিস্থিতি সামাল দিতে নিকু, পিকু, এসএনসিইউ ও শিশু বিভাগ তৈরি রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত চিকিৎসক। মজুত রাখা হচ্ছে যথেষ্ট ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। প্রয়োজনে আগামী সপ্তাহেই রোগীদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতঅ্যাডিনো ভাইরাস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার