• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

বিশ্বে চিফ হিট অফিসার আট জন, তাদের সবাই নারী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৩, ১৫:২৩
অ+
অ-
বিশ্বে চিফ হিট অফিসার আট জন, তাদের সবাই নারী

প্রয়োজনে-অপ্রয়োজনে অবাদে গাছ কাটা, যত্রতত্র কল-কারখানা স্থাপনসহ নানান কারণে বেড়ে গেছে পৃথিবীর উষ্ণতা। কয়েকদিন আগে বাংলাদেশের ওপর বয়ে গেছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তাপ প্রবাহ।

বিজ্ঞাপন

নতুন এ ‘প্রাকৃতিক দুর্যোগ’ থেকে সাধারণ মানুষকে রক্ষায় একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা অ্যার্ডিয়ান আরশট-রকফেলার ফাউন্ডেশন। প্রকল্পের অংশ হিসেবে সংস্থাটি বিশ্বের কয়েকটি দেশে ‘চিফ হিট অফিসার’ নিয়োগ দিয়েছে। কয়েকদিন আগে বাংলাদেশের রাজধানী ঢাকায় বুশরা আফরিন নামে এক তরুণীকে এ পদে দায়িত্ব দেয় সংস্থাটি। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকের মেয়ে তিনি।

আরও পড়ুন>>>বুশরা আফরিন : এশিয়ার প্রথম চিফ হিট অফিসার ও তার চ্যালেঞ্জ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট বুশরাকে নিয়ে গত ৫ মে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে জানানো হয় বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের মিয়ামি, সিয়েরা লিওনের ফ্রিটাউন, গ্রিসের অ্যাথেন্স, চিলির সান্তিয়াগো, মেক্সিকোর মন্টেরি এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে চিফ হিট অফিসার রয়েছেন। অস্ট্রেলিয়ায় এ পদে আছেন দু’জন।

বিজ্ঞাপন

একটি চমকপ্রদ তথ্য হলো— অ্যার্ডিয়ান আরশট-রকফেলার ফাউন্ডেশনের অধীনে বিশ্বব্যাপী এ পদে মাত্র ৮ জন কাজ করছেন। আর তাদের মধ্যে সবাই নারী।

এসব চিফ হিট অফিসাররা শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে পরিকল্পনা উদ্ভাবন করা, সেগুলো জানানো ও বাস্তবে রুপ দিতে কাজ করে থাকেন।

আরও পড়ুন>>>ডিএনসিসির আরবান ল্যান্ডস্কেপ কমিটির সদস্য হলেন বুশরা

বিজ্ঞাপন

বিশ্বে ২০২১ সালে প্রথম ব্যক্তি ও নারী হিসেবে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পান জেন গিলবার্ট। তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে কাজ করেন। এরপর একে একে বাকিরাও এই পদে যোগ দেন।

দ্বিতীয় নারী হিসেবে তাপমাত্রা নিয়ন্ত্রণের কাজে যোগ দেন এলেনি মাইরিভিলি। তিনি গ্রিসের রাজধানী এথেন্সে নিয়োগ পান। তবে ২০২৩ সালের মার্চে তাকে এথেন্স থেকে জাতিসংঘের দায়িত্ব দেওয়া হয়।

এলেনি মাইরিভেলিকে জাতিসংঘের দায়িত্ব দেওয়ার পর এথেন্সে নিয়োগ দেওয়া হয় এলিসাবেথ বারজিয়ান্নিকে।

আফ্রিকার দেশ সিয়েরা লিয়নের ফ্রিটাউনে চিফ হিট অফিসার হিসেবে রয়েছেন ইগুইনা কার্গবো।

লাতিন আমেরিকার দেশ চিলির সান্তিয়াগো শহরে এই দায়িত্বে আছেন ক্রিস্টিনা হুইদোরবো তোরনাবোল।

অপরদিকে অস্ট্রেলিয়ায় চিফ হিট অফিসার হিসেবে তাপমাত্রা নিয়ন্ত্রণের কাজ করছেন ক্রিস্টা মিলনে এবং টিফানি ক্রোফোর্ড।

সূত্র: অ্যার্ডিয়ান আরশট-রকফেলার ফাউন্ডেশন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বুশরা আফরিনভিন্ন স্বাদের খবরবিশ্ব সংবাদজলবায়ু পরিবর্তন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

বাবা-চাচার চুক্তিকে ঘিরে বিপাকে ১২ বছরের আওসাফ!

বাবা-চাচার চুক্তিকে ঘিরে বিপাকে ১২ বছরের আওসাফ!