• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ছেলে হিন্দু মেয়ে নিয়ে পালানোয় ভারতে মুসলিম মা-বাবাকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২৩, ১৩:৪৮
অ+
অ-
ছেলে হিন্দু মেয়ে নিয়ে পালানোয় ভারতে মুসলিম মা-বাবাকে পিটিয়ে হত্যা

ভারতের উত্তর প্রদেশের সীতাপুরে এক মুসলিম দম্পতিকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তাদেরই প্রতিবেশীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত মুসলিম দম্পতির ছেলে ও সেখানকার এক হিন্দু মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে গত শুক্রবার (১৮ আগস্ট) এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রোববার জানিয়েছে, মুসলিম দম্পতি আব্বাস এবং তার স্ত্রী কামরুল নিসা রডের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। এরপর সব অভিযুক্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

সীতাপুর পুলিশের সুপারিনটেনডেন্ট চক্রেস মিশ্রা জানিয়েছেন, কয়েক বছর আগে (২০২০ সালে) আব্বাসের ছেলে পাশের বাড়ির এক হিন্দু মেয়েকে নিয়ে পালিয়ে যান। ওই সময় আব্বাসের ছেলের বিরুদ্ধে অপহরণের মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ জেলেও পাঠিয়েছিল।

আরও পড়ুন>>> ভারতে চোর সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন

পুলিশের তথ্য অনুযায়ী, যখন কয়েকদিন আগে আব্বাসের ছেলে জেল থেকে মুক্তি পায় তখন মেয়ের পরিবারের কয়েকজন সদস্য তাদের ওপর হামলার পরিকল্পনা করে।

পুলিশের সুপারিনটেনডেন্ট চক্রেস মিশ্রা আরও জানিয়েছেন, ‘গ্রামবাসীর তথ্য অনুযায়ী, মৃত দম্পতির ছেলে শওকত এবং প্রতিবেশি হিন্দু ব্যক্তি রামপালের মেয়ে রুবির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। শওকত ২০২০ সালে রুবিকে অপহরণ করে। ওই সময় রুবি প্রাপ্তবয়স্ক ছিল না। এ ঘটনায় মামলা দায়েরের পর শওকতকে জেলে পাঠানো হয়েছিল। শওকত (ছাড়া পেয়ে) গত জুনে আবারও রুবিকে অপহরণ ও বিয়ে করে।’

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিন অভিযুক্তকে আটক করা হয়েছে এবং জড়িত আরও দুজনকে ধরার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতনিহতবিশ্ব সংবাদমুসলিম

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো তিন শ্রমিকের

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি