• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

মাঝ-আকাশে বিমানবালাকে যৌন হয়রানি, যাত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২৩, ২০:১৫
অ+
অ-
মাঝ-আকাশে বিমানবালাকে যৌন হয়রানি, যাত্রী গ্রেপ্তার
ফাইল ছবি

মাঝ-আকাশে বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগে মালদ্বীপ থেকে ভারতের বেঙ্গালুরুগামী একটি বিমানের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত ৫১ বছর বয়সী ওই যাত্রী মালদ্বীপের নাগরিক। তিনি রাজধানী মালে থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে করে বেঙ্গালুরু যাওয়ার পথে বিমানবালাকে যৌন হয়রান করায় গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম আকরাম আহমেদ। ইন্ডিগোর কেবিন ক্রুরা বলেছেন, আকরাম আহমেদ তাদেরকে যৌন হয়রানি করেছেন।

উত্তরপূর্ব বেঙ্গালুরু পুলিশের ডিসিপি লক্ষ্মী প্রাসাদ বলেছেন, আকরাম খানের বিরুদ্ধে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ বলছে, শুক্রবার মালে থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর ৬-ই ১১২৮ ফ্লাইটে এই ঘটনা ঘটেছে। দুপুর ৩ টা ৪৫ মিনিটে মালে থেকে ফ্লাইটটি উড্ডয়নের পর আকরাম একজন বিমানবালার কাছে গিয়ে বিয়ার চান। পরে বিমানবালা তাকে বিয়ার দিতে এলে তিনি যৌন হয়রানি করেন।

এ সময় অন্যান্য বিমানবালারা এগিয়ে এলে তাদেরকেও একইভাবে যৌন হয়রানি করেন আকরাম। তাদের শরীরের বিভিন্ন অংশ স্পর্শ করেন তিনি। বিমানবালারা বিমানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এই ঘটনার বিষয়ে অবগত করেন। বিমানটি বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করার পর মালদ্বীপের ওই নাগরিককে আটক করে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

পরে পুলিশ আকরামকে গ্রেপ্তার করে। বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন মালদ্বীপের এই নাগরিক।

বিজ্ঞাপন

সূত্র: ইন্ডিয়া টুডে।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার