• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

টিকটক-টেলিগ্রাম-ওয়ানএক্সবেট নিষিদ্ধ করল সোমালিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২৩, ২১:০৯
অ+
অ-
টিকটক-টেলিগ্রাম-ওয়ানএক্সবেট নিষিদ্ধ করল সোমালিয়া

অশ্লীল কনটেন্ট আর মিথ্যার প্রচারণা ঠেকাতে জনপ্রিয় ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক, মেসেজিং অ্যাপ টেলিগ্রাম এবং অনলাইন-বেটিং ওয়েবসাইট ওয়ানএক্সবেটকে নিষিদ্ধ করেছে সোমালিয়া। রোববার দেশটির যোগাযোগ মন্ত্রী জামা হাসান খলিফ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন বলে সোমবার খবর দিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, যোগাযোগ মন্ত্রী ইন্টারনেট কোম্পানিগুলোকে এসব অ্যাপ ও ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। দেশের সন্ত্রাসী এবং অনৈতিক গোষ্ঠীগুলো জনসাধারণের মাঝে ধারাবাহিকভাবে ভয়ানক ছবি ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য এসব অ্যাপ ব্যবহার করে।

দেশটির স্থানীয় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সদস্যরা প্রায়ই টিকটক ও টেলিগ্রামে তাদের কার্যক্রম সম্পর্কে পোস্ট করে।

আগামী পাঁচ মাসের মধ্যে সামরিক অভিযান চালিয়ে আল-কায়েদার অনুসারী আল-শাবাব গোষ্ঠীকে নির্মূল করার হুঙ্কার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ। তার এই সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার কয়েকদিন পর সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন পূর্ব আফ্রিকার দেশটির যোগাযোগ মন্ত্রী।

বিজ্ঞাপন

সোমালিয়ার সরকারের নিষিদ্ধ করার সিদ্ধান্তের ব্যাপারে রয়টার্স জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি টিকটক, টেলিগ্রাম এবং ওয়ানএক্সবেট।

নিষিদ্ধের আদেশ বাস্তবায়নের জন্য সোমালিয়ার ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী কোম্পানিগুলোকে আগামী ২৪ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অনলাইনে বাজি ধরার জন্য সোমালিয়া ওয়ানএক্সবেট তুমুল জনপ্রিয়। বিশেষ করে বিভিন্ন ফুটবল খেলাকে কেন্দ্র করে দেশটিতে এই ওয়েবসাইটে বিপুল পরিমাণ অর্থের বাজি হয়।

এদিকে, চীনের সরকারের সাথে কথিত সম্পর্কের অভিযোগে টিকটককে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির মন্টানা রাজ্য মে মাসে প্রথম এই অ্যাপটি নিষিদ্ধ করেছে।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আফ্রিকাটিকটকটেলিগ্রাম

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভাইরালের নেশায় মহাসড়কে ‘মরণ খেলা’ : ঝুঁকিতে যাত্রী ও পথচারী

ভাইরালের নেশায় মহাসড়কে ‘মরণ খেলা’ : ঝুঁকিতে যাত্রী ও পথচারী

অ্যালগরিদমের দৌড়ে বাড়ছে ক্ষতিকর কনটেন্ট

অ্যালগরিদমের দৌড়ে বাড়ছে ক্ষতিকর কনটেন্ট

টিকটক ইউএস চুক্তি : ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?

টিকটক ইউএস চুক্তি : ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?

ফুলের শোভা ছড়ানো মহাসড়কে টিকটক ভিডিও ঠেকাতে পুলিশের টহল জোরদার

ফুলের শোভা ছড়ানো মহাসড়কে টিকটক ভিডিও ঠেকাতে পুলিশের টহল জোরদার