• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

শিগগিরই সৈন্যরা গাজায় ঢুকবে : ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৩, ২২:০৭
অ+
অ-
শিগগিরই সৈন্যরা গাজায় ঢুকবে : ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকায় শিগগিরই স্থল অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। বৃহস্পতিবার গাজা সীমান্তে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাথে সাক্ষাতের সময় এই ঘোষণা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ইয়োভ গ্যালান্ত সৈন্যদের বলেছেন, হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ডে শিগগিরই ইসরায়েলি সৈন্যদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। গাজা সীমান্তে অবস্থা নেওয়া ইসরায়েলি সামরিক বাহিনীর গিভাতি ব্রিগেডের সদস্যদের তিনি বলেন, বর্তমানে আপনারা অনেক দূর থেকে গাজা দেখছেন। শিগগিরই আপনার ভেতর থেকে গাজাকে দেখবেন।

ইসরায়েলি এই প্রতিরক্ষামন্ত্রী গাজায় স্থল অভিযানের বিষয়ে বলেন, শিগগিরই এই আদেশ আসবে। এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারোন ফিনকেলম্যান বলেছেন, গাজা উপত্যকায় প্রত্যাশিত স্থল আক্রমণ হবে ‘দীর্ঘ এবং তীব্র।’

গাজা সীমান্তে ইসরায়েলি সৈন্যদের সাথে সাক্ষাতের সময় তিনি বলেন, ‘এই যুদ্ধ আমাদের একটি নিষ্ঠুর শত্রুর সাথে জড়িয়ে পড়তে বাধ্য করেছে; যা আমাদের ব্যাপক ক্ষতি করেছে। তবে আমরা তাদের থামিয়ে দিয়েছি... আমরা তাদের প্রচণ্ড আঘাত করছি।’

বিজ্ঞাপন

ইসরায়েলি এই জেনারেল বলেন, এখন রণকৌশল তাদের ভূখণ্ডে লড়াইকে নিয়ে যেতে চলেছে। আমরা তাদের এলাকায় তাদের মারতে যাচ্ছি। এটা কঠিন, দীর্ঘ এবং তীব্র হতে চলেছে।

গত ১৩ দিনের হামাস-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের বোমা হামলায় ৩ হাজার ৭৮৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত ও আরও ১২ হাজারের বেশি আহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধে ইসরায়েল থেকে প্রায় ২০০ জনকে ধরে নিয়ে জিম্মি করেছে হামাস।

সূত্র: টাইমস অব ইসেরায়েল।

বিজ্ঞাপন

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলহামাসহামাস ইসরায়েল যুদ্ধগাজায় হামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের