• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

গাজায় তিন ধাপে যুদ্ধ করার ঘোষণা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৩, ১৮:২৩
অ+
অ-
গাজায় তিন ধাপে যুদ্ধ করার ঘোষণা ইসরায়েলের
নেসেটের সদস্যদের সঙ্গে বৈঠক করছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট (মাঝে)

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় তিন ধাপে যুদ্ধ করবেন তারা। এছাড়া এই যুদ্ধে ইসরায়েলের লক্ষ্য নিয়েও কথা বলেছেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ অক্টোবর) তেল আবিবে ইসরায়েলি সংসদ নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে যুদ্ধের লক্ষ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন গ্যালান্ট।

তিনি জানিয়েছেন, তাদের লক্ষ্য হলো হামাসকে সামরিকভাবে দুর্বল করে দেওয়া, হামাসের সরকার পরিচালনার সক্ষমতা ধ্বংস করা এবং গাজায় নতুন ‘নিরাপত্তা সরকার’ প্রতিষ্ঠা করা।

আরও পড়ুন

গাজায় মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়ালো
ইসরায়েলের হামলায় ধসে পড়েছে গাজার ঐতিহাসিক মসজিদ

বিজ্ঞাপন

তিনি বৈঠকে উপস্থিত কমিটির সদস্যদের যুদ্ধের লক্ষ্য নিয়ে বলেন, ‘আমরা (তিন ধাপের) প্রথম ধাপে রয়েছি, যেটিতে একটি সামরিক অভিযান চলছে। এরপর হবে স্থল হামলা। এরমাধ্যমে হামাসকে পরাজিত ও তাদের অবকাঠামো ধ্বংস করা হবে।’

তিনি বলেছেন, ‘যুদ্ধের দ্বিতীয় ধাপেও হামলা হবে। তবে এ হামলার তীব্রতা প্রথম ধাপের চেয়ে কম থাকবে। কারণ ওই সময় হামাসের প্রতিরোধের পকেটগুলো ধ্বংস করা হবে।’

যুদ্ধের তৃতীয় ধাপ নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘তৃতীয় ধাপটি হবে গাজা উপত্যকায় নতুন একটি নিরাপত্তা সরকার প্রতিষ্ঠা করা। গাজায় প্রতিদিনকার জীবন নিয়ে ইসরায়েলের যে দায়িত্ব রয়েছে সেটির অবসান ঘটানো এবং ইসরায়েলি এবং গাজার আশপাশের বাসিন্দাদের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা।’

বিজ্ঞাপন

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলহামাসহামাস ইসরায়েল যুদ্ধবিশ্ব সংবাদযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের