• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

হোটেলে খাওয়ার পরই হতো ‘হার্ট অ্যাটাক’, ধরা পড়ল রহস্য

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ০৮:১২
অ+
অ-
হোটেলে খাওয়ার পরই হতো ‘হার্ট অ্যাটাক’, ধরা পড়ল রহস্য

নিয়মিত বিভিন্ন হোটেলে গিয়ে পেটপুরে খেতেন কিন্তু বিল মেটানোর সময়ই হতো হার্ট অ্যাটাক! অপ্রস্তুত হোটেল কর্তৃপক্ষ ওই অবস্থায় বিলের কথা মুখেও আনতে পারতেন না। উল্টো তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতেন। 

বিজ্ঞাপন

দিনের পর দিন এভাবেই চলছিল তার লোক ঠকানো। এভাবে অন্তত ২০টি হোটেলের মালিককে বোকা বানানোর পর ২১ নম্বরে ধরা পড়ে গেলেন! বর্তমানে তার ঠাঁই হয়েছে জেলে।

অভিযুক্ত পঞ্চাশ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ। অভিযুক্ত ব্যক্তি স্পেনের কোর্সটা ব্ল্যাঙ্ক এলাকার ২০টি হোটেলের সঙ্গে এভাবে প্রতারণা করেছেন। 

জানা গেছে, সব জায়গায় গিয়েই পেটপুরে খাওয়া দাওয়ার পর বিল দেওয়ার সময় হলে হার্ট অ্যাটাকের ভান করতেন, জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যেতেন। স্বাভাবিকভাবেই ওই অবস্থায় মানবিক রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতেন। ফলে আর বিল দিতে হত না তাকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

হিজবুল্লাহ খুবই বিপজ্জনক খেলা খেলছে : ইসরায়েল

এভাবেই পার পেয়ে গেলেও সম্প্রতি এক হোটেল মালিকের সন্দেহ হয়। তিনি ওই ব্যক্তির ছবি তুলে অন্য হোটেল মালিকদের পাঠান এবং সতর্ক থাকতে বলেন। এর পর গত মাসে ওই ব্যক্তি একটি হোটেলে গিয়ে একই কায়দায় খাওয়া দাওয়া করেন। ওয়েটার ৩৭ ডলারের বিল আনতেই পালানোর চেষ্টা করেন। ধরা পড়লে হার্ট অ্যাটাকের ভান করেন এবং মাটিতে পড়ে যান। 

তবে আগে থেকে সতর্ক থাকায় হোটেল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স ডাকার বদলে পুলিশ খবর দেয়। পুলিশ এসে প্রতারক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্পেনভিন্ন স্বাদের খবরঅফবিটআজব খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

বাবা-চাচার চুক্তিকে ঘিরে বিপাকে ১২ বছরের আওসাফ!

বাবা-চাচার চুক্তিকে ঘিরে বিপাকে ১২ বছরের আওসাফ!

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা