• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৮
অ+
অ-
ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

চলতি বছর দ্বিতীয় বারের মতো ভূমিকম্প হলো তুরস্কে। সোমবার স্থানীয় সময় বেলা ১০টা ৪২ মিনিটে তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বুরসায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে।

বিজ্ঞাপন

তুরস্কের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আফাদ জানিয়েছে, উত্তপশ্চিমাঞ্চলে মর্মর সাগর ও তার তীরবর্তী শহর গেমলিকের মধ্যবর্তী ভূপৃষ্ঠের ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

এর আগে গত ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল তুরস্ক ও সিরিয়ায়। ভয়াবহ সেই ভূমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় ১১টি প্রদেশ ও সিরিয়ার উত্তরাঞ্চলে নিহত হয়েছিলেন ৫০ হাজারেরও বেশি মানুষ।

সোমবারের ভূমিকম্পে অবশ্য হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ পাওয়া যায়নি; তবে দেশটির টেলিভিশন চ্যানেল হাবেরতুর্ক জানিয়েছে, ভূমিকম্পের বাড়িঘর, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লোকজন ছুটে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন।

বিজ্ঞাপন

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তুরস্কভূমিকম্প

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

ভূমিকম্পপ্রবণ ঢাকার ফার্স্টএইড কী হতে পারে?

ভূমিকম্পপ্রবণ ঢাকার ফার্স্টএইড কী হতে পারে?

অমর একুশে বইমেলায় সাংবাদিক জহিরুল ইসলামের দুটি নতুন বই

অমর একুশে বইমেলায় সাংবাদিক জহিরুল ইসলামের দুটি নতুন বই

বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক

বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক