• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

ট্রাম্প নির্বাচিত হলে ন্যাটো থেকে বেরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৩, ২১:২৮
অ+
অ-
ট্রাম্প নির্বাচিত হলে ন্যাটো থেকে বেরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র

আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। আর নির্বাচনে জয়ী হয়ে যদি ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হতে পারেন; তাহলে যুক্তরাষ্ট্রকে সামরিক জোট ন্যাটো থেকে তিনি প্রত্যাহার করে নিতে পারেন। রোববার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ইউরোপের একাধিক দেশ শঙ্কা প্রকাশ করে বলেছে, ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হতে পারলে শুধুমাত্র ইউক্রেনেই সহায়তা বন্ধ করবেন না। তিনি পুরো ন্যাটো জোট থেকেই বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন।

আরও পড়ুন

ইউক্রেনকে সাহায্য করার মতো অর্থ নেই : হোয়াইট হাউস

নিউইয়র্ক টাইমসকে অবসরপ্রাপ্ত নেভির চারস্টার অ্যাডমিরাল জেমস স্টাভরিডিস বলেছেন, ‘ইউরোপের বড় শঙ্কা, ট্রাম্প পুননির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে সত্যি সত্যি ন্যাটো থেকে প্রত্যাহার করে নেবেন।’ ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ন্যাটোর সুপ্রিম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করা এ নৌ অ্যাডমিরাল আরও বলেছেন, ‘ন্যাটো থেকে যদি যুক্তরাষ্ট্র বের হয়ে যায় তাহলে এটি আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক এবং কৌশলগত পরাজয় হবে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুদ্ধের সম্মুখ প্রান্তকে ‘নরক’ বলছেন ইউক্রেনীয় সৈন্য

সংবাদমাধ্যমটি আরও বলেছে, ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হলে ইউরোপীয় দেশগুলো কি করবে সে ব্যাপারে তারা নিজেরাই নিশ্চিত নয়। বিশেষ করে ছোট দেশগুলো এ নিয়ে চিন্তিত। ট্রাম্পকে খুশি করতে এসব দেশ যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বাড়িয়ে দিতে পারে বলেও জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জো বাইডেনডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল

তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল

‘যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল’— ট্রাম্প প্রশাসনের হুমকি

‘যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল’— ট্রাম্প প্রশাসনের হুমকি