• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ভারতের আট রাজ্যে করোনার নতুন উপধরন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:০২
অ+
অ-
ভারতের আট রাজ্যে করোনার নতুন উপধরন শনাক্ত

করোনার ওমিক্রন স্ট্রেইনের যে উপধরন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বিশ্বজুড়ে, সেই জেএন.১ আক্রান্ত রোগীর সংখ্যা ভারতেও বাড়ছে।পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে ভারতের আটটি রাজ্যে জেএন.১ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর এ উপধরনে এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১০৯ জন।

বিজ্ঞাপন

জেএন.১ আক্রান্ত ১০৯ জনের মধ্যে ৩৬ জন গুজরাটের, ৩৪ জন কর্ণাটকের, ১৪ জন গোয়ার, নয়জন মহারাষ্ট্রের, ছয়জন কেরালার, চারজন রাজস্থানের, চারজন তামিলনাড়ুর এবং দুইজন তেলঙ্গানার বাসিন্দা।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে ভারতে গত বেশ কয়েকদিন ধরে মারা যাওয়ার তথ্য জানাচ্ছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবারও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন কর্ণাটক এবং একজন গুজরাটের বাসিন্দা।

করোনার নতুন এই উপধরনটি শনাক্ত হয় গত সেপ্টেম্বর মাসে আমেরিকায়। তারপর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে জেএন.১-এর সন্ধান মিলেছে। চীনেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভারতের কেরালায় জেএন.১ আক্রান্ত প্রথম রোগীর সন্ধান মেলে। তার পর অন্য রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়ে এই উপধরন। পশ্চিমবঙ্গে এখনও কোনো রোগীর দেহে জেএন.১ পাওয়া যায়নি। তবে শীতে মৌসুমে করোনা নিয়ে রাজ্যগুলোতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

বিজ্ঞাপন

অন্যদিকে করোনার নতুন এই উপধরন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জনসাধারণের জন্য ঝুঁকি বর্তমানে কম এবং বর্তমান ভ্যাকসিনগুলো সুরক্ষা দিতে সক্ষম।

জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

করোনাভাইরাসভারত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির