• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

এক হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাচ্ছে কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৮ জানুয়ারি ২০২৪, ২০:৪৮
অ+
অ-
এক হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাচ্ছে কুয়েত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে আইন লঙ্ঘনের অভিযোগে এক হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১ থেকে ৫ জানুয়ারি কুয়েতের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। যাদের শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সূত্রের বরাত দিয়ে কুয়েতের আরবি ভাষার দৈনিক আল-কাবাসের প্রতিবেদনে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে কোনও বাংলাদেশি আছে কি না তা জানা যায়নি। আল-কাবাস বলছে, গ্রেপ্তারকৃতদের বেশিরভাগকে আইন অনুযায়ী নির্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। 

দেশটিতে প্রায়ই অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলাবাহিনী। সম্প্রতি কুয়েতকে অবৈধ শ্রমিক মুক্ত করার জন্য গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল-খালেদ। তার এই নির্দেশের পর দেশটিতে গ্রেপ্তার অভিযান জোরদার করা হয়েছে। 

এদিকে, কুয়েতের আবাসন তদন্ত কর্মকর্তারা দেশটির ফাহাহেল, মাঙ্গাফ, ফারওয়ানিয়া, শুওয়াইখ, হাওয়াল্লি, খাইতান, আল-হাসাউই এবং কাবদে এলাকায় পৃথক নিরাপত্তা অভিযান চালিয়েছে। এ সময় আবাসন এবং শ্রমআইন লঙ্ঘনের দায়ে বিশ্বের বিভিন্ন দেশের ২৮৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম আল-রাই জানিয়েছে।

বিজ্ঞাপন

গত বছরের শেষের দিকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্থানীয় আইন লঙ্ঘনের দায়ে গত কয়েক বছরের মধ্যে ২০২৩ সালে সর্বোচ্চসংখ্যক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। কুয়েতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ওই বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৭ হাজার ৭০১ জন নারীসহ মোট ৪২ হাজার ৮৯২ জন প্রবাসীকে ফেরত পাঠানো হয়।

সূত্র: গালফ নিউজ, আরব টাইমস অনলাইন।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মধ্যপ্রাচ্যকুয়েতঅভিবাসনঅভিবাসী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরাকে রিফুয়েলিং বিমান ভূপাতিত হওয়ায় নিহত ৪ মার্কিন সেনা

ইরাকে রিফুয়েলিং বিমান ভূপাতিত হওয়ায় নিহত ৪ মার্কিন সেনা

দক্ষিণ কোরিয়ার ‘থাড’ মধ্যপ্রাচ্যে নিচ্ছে ওয়াশিংটন, খুশি নয় সিউল

দক্ষিণ কোরিয়ার ‘থাড’ মধ্যপ্রাচ্যে নিচ্ছে ওয়াশিংটন, খুশি নয় সিউল

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ পাহারা দিতে ‘প্রস্তুত নয়’ মার্কিন নৌবাহিনী

বলেছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীহরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ পাহারা দিতে ‘প্রস্তুত নয়’ মার্কিন নৌবাহিনী

ইরানে যুদ্ধের ১২ দিনে ২৪ হাজার ৫ শতাধিক বেসামরিক স্থাপনা ধ্বংস

ইরানে যুদ্ধের ১২ দিনে ২৪ হাজার ৫ শতাধিক বেসামরিক স্থাপনা ধ্বংস