• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

বাংলাদেশে মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে তাগিদ জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৪, ০৯:৪৯
অ+
অ-
বাংলাদেশে মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে তাগিদ জাতিসংঘের
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক

বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে বাংলাদেশে সকলের মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে তাগিদ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বিজ্ঞাপন

এছাড়া সকল পক্ষকে যেকোনও ধরনের সহিংসতা থেকে দূরে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে সদ্য সমাপ্ত নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন ও এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘ কোনও ব্যবস্থা নেবে কিনা তা নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, তথাকথিত নির্বাচনের নামে বাংলাদেশে ক্ষমতাসীনদের নির্মম দমন-পীড়নের শিকার বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত ও ভোটাধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে জাতিসংঘের মহাসচিব কী ব্যবস্থা নিচ্ছেন? গেল সপ্তাহান্তে একতরফা সেই ডামি নির্বাচন ভোট কারচুপি, ভীতি প্রদর্শন এবং প্রধান রাজনৈতিক দলগুলোর বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে দেখেছি আমরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ কানাডার
বাংলাদেশ ইস্যুতে আমাদের অবস্থান অপরিবর্তিত : জাতিসংঘ
বাংলাদেশে কী ঘটছে তা নজরে রাখছেন মহাসচিব গুতেরেস : জাতিসংঘ
নির্বাচন সুষ্ঠু ছিল না : মার্কিন যুক্তরাষ্ট্র
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু মানদণ্ড মেনে নির্বাচন হয়নি : যুক্তরাজ্য

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমরা এই ইস্যুতে আগেও কথা বলেছি। মহাসচিব খুব স্পষ্টভাবে সকল পক্ষকে সব ধরনের সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে প্রত্যেক নাগরিকের জন্য মানবাধিকার এবং সকলের জন্য আইনের শাসন পাওয়ার অধিকার সম্পূর্ণভাবে সম্মান করার বিষয়টিও যেন নিশ্চিত করা হয়। বাংলাদেশে গণতন্ত্রকে সুসংহত করতে ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এটি অপরিহার্য।

তিনি আরও বলেন, বাংলাদেশে আমরা যে সহিংসতার ঘটনা দেখেছি তাতে স্পষ্টতই মহাসচিব (আন্তোনিও গুতেরেস) উদ্বিগ্ন।

বিজ্ঞাপন

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতিসংঘবাংলাদেশনির্বাচনসংসদ নির্বাচনঅ্যান্তোনিও গুতেরেসবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন