• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

গরুর খামার দিয়েছেন মার্ক জুকারবার্গ, খাওয়াচ্ছেন মদ আর বাদাম

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৪, ১৬:৩৭
অ+
অ-
গরুর খামার দিয়েছেন মার্ক জুকারবার্গ, খাওয়াচ্ছেন মদ আর বাদাম

ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ জানিয়েছেন, সম্প্রতি নিজের একটি গরুর খামার প্রতিষ্ঠা করছেন তিনি। তার এ খামারের লক্ষ্য হলো ‘বিশ্বের সেরা গরুর মাংস উৎপাদন করা।’ খামারটি তিনি গড়ে তুলেছেন কাওয়াইয়ের কো’লু খামারে।

বিজ্ঞাপন

নিজের খামারের গরুকে তিনি ম্যাকাডেমিয়া নামের বিশেষ বাদাম ও মদ খাওয়াচ্ছেন। যেগুলো তার খামারেই উৎপাদন করা হচ্ছে।

এ ব্যাপারে জুকারবার্গ বলেছেন, ‘কাওয়াইয়ের কো’লুর খামারে আমি গরু লালন-পালন শুরু করেছি। আমার লক্ষ্য হলো বিশ্বের সেরা গরুর মাংস উৎপাদন করা। গরুগুলো ওয়াগু এবং আঙ্গুস জাতের। তারা ম্যাকাডেমিয়া (বাদাম) এবং মদ খেয়ে বড় হবে। যেগুলো এই খামারেই উৎপাদিত হচ্ছে।’

আঙ্গুস হলো একটি স্কটিশ ছোট জাতের গরু। স্টিকের জন্য যুক্তরাষ্ট্রে এ গরু খুবই জনপ্রিয়। আর ওয়াগু হলো জাপানিজ জাতের গরু। যেগুলো শুধুমাত্র মাংসের জন্যই লালন-পালন করা হয়।

বিজ্ঞাপন

জুকারবার্গ আরও জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি তিনি স্থানীয়ভাবে সম্পন্ন করতে চান। তিনি আরও জানিয়েছেন, প্রত্যেকটি গরু বছরে ৫ থেকে ১০ হাজার পাউন্ড খাবার খায়। যার অর্থ কয়েক একর জায়গায় ম্যাকাডেমিয়া উৎপাদন করতে হচ্ছে তাদের।

জুকারবার্গ সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য প্রকাশের পর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন প্রশ্ন করেছেন, ‘এই! তারা কি মদ খেয়ে মাতাল হয় না।? আরেকজন লিখেছেন, ‘এটি অর্থ, জমি এবং সম্পদের পুরোপুরি অপচয়।’

সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মার্ক জুকারবার্গফেসবুকভিন্ন স্বাদের খবরবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ

কুড়িয়ে পাওয়া লাখ টাকা মাইকিং করে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

কুড়িয়ে পাওয়া লাখ টাকা মাইকিং করে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ