• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

কুয়াশায় আটকা বিমান, বিরক্ত হয়ে প্লেনের পাশে খাবার খেলেন যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৪, ১০:০২
অ+
অ-
কুয়াশায় আটকা বিমান, বিরক্ত হয়ে প্লেনের পাশে খাবার খেলেন যাত্রীরা

ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় নির্ধারিত সময়ের প্রায় ৯ ঘণ্টা পর গোয়া বিমানবন্দর থেকে গন্তব্যের উদ্দেশে উড়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় ইন্ডিগোর দিল্লিগামী একটি বিমান। পরে বিমানটি মুম্বাই বিমানবন্দরে অবতরণ করে।

বিজ্ঞাপন

এতে যাত্রীরা পড়েন ভোগান্তিতে। জরুরি অবতরণের পর বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের নেমে আসার অনুরোধ করলেও তারা নামতে অস্বীকার করেন। শেষে দেখা যায় বিরক্ত হয়ে বিমানের পার্কিংয়ে (টারমার্ক) বসে রাতের খাবার খান যাত্রীরা।

আরও পড়ুন

মুম্বাই-গুয়াহাটিগামী ভারতীয় বিমানের জরুরি অবতরণ ঢাকায়
মাঝ আকাশে বিস্ফোরণের আওয়াজ, এয়ার ইন্ডিয়ার প্লেনের জরুরি অবতরণ

রোববার দুপুর ২টা ২৫ মিনিটে মুম্বাইয়ের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল ইন্ডিগোর বিমানটির। কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য বিমানটি রাত ১১টা ৪০ মিনিটে গোয়া বিমানবন্দর ছাড়ে। কিন্তু মাঝআকাশেই পথ বদলে সেটি মুম্বাই বিমানবন্দরে অবতরণ করে।

বিজ্ঞাপন

— JΛYΣ (@baldwhiner) January 15, 2024

তারপর যাত্রীদের নেমে আসার অনুরোধ করা হয়। বিমান সংস্থাটির পক্ষ থেকে খাবারও দেওয়া হয় যাত্রীদের। কিন্তু ক্লান্ত এবং বিরক্ত যাত্রীরা বিমান থেকে নামতে রাজি হননি। অনেকেই দ্রুত দিল্লি পৌঁছে দেওয়ার আর্জি জানান।

শেষমেশ বহু ভোগান্তির পর সোমবার রাত ২টা ৩৯ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা দেয় বিমানটি।

বিজ্ঞাপন

— Anchit Syal (@AnchitSyal) January 14, 2024

এদিকে সামাজিক মাধ্যমে নিজেদের ক্ষোভ উগরে দেন যাত্রীরা। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীর সচিবালয়, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীকে ট্যাগ করে অনেকেই দাবি করেন যে, বিমানে থাকা মেয়েদের নিরাপত্তার সঙ্গে আপস করা হয়েছে। পরে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেন ইন্ডিগোর মুখপাত্র।

এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান