• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

বিয়ের মঞ্চ ভেঙে ২৫ ফুট নিচে পড়লেন বর-কনে ও অতিথিরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৪, ১৬:১১
অ+
অ-
বিয়ের মঞ্চ ভেঙে ২৫ ফুট নিচে পড়লেন বর-কনে ও অতিথিরা

ইতালিতে একটি বিয়ের অনুষ্ঠানের মঞ্চ ভেঙে ২৫ ফুট নিচে পড়ে গুরতর আহত হয়েছেন বর-কনে ও আরও ৩০ অতিথি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট সোমবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১৩ জানুয়ারি এ ঘটনা ঘটে।

নবদম্পতি তাদের বিয়ের অনুষ্ঠানে প্রায় ১৫০ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বিয়েতে আসা অতিথি ও বর-কনে সেখানকার ডান্স ফ্লোরে আনন্দ-উল্লাস করছিলেন। হঠাৎ করে সেই মঞ্চের একটি অংশ ভেঙে পড়ে। এরপর বর ও কনেসহ ওই অতিথিরা ২৫ ফুট নিচে পড়ে যান। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

মঞ্চ ভেঙে পড়ে অতিথিরা একজন আরেকজনের পড়েন। আহতদের তখন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিয়ের আয়োজন শেষে বাড়িতে যাওয়ার কথা থাকলেও— নিজেদের জীবনের সবচেয়ে স্মরণীয় দিনটি হাসপাতালে কাটিয়েছেন এই নবদম্পতি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ছাত্রের সঙ্গে মাঠে যৌনকর্ম, আজীবনের জন্য নিষিদ্ধ শিক্ষিকা

পাওলো মুগনানি নামের ওই বর স্থানীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হঠাৎ করেই তাদের মঞ্চটি ভেঙে পড়ে। তাৎক্ষণিকভাবে তারা কিছুই বুঝে ওঠতে পারেননি। পরবর্তীতে দেখতে পান তারা একে অপরের উপর পড়ে আছেন।

আমেরিকান-ইতালিয়ান কনে ভ্যালেরি ইয়াবরাকে প্রাথমিক অবস্থায় খুঁজে পাচ্ছিলেন না বর পাওলো মুগনানি। ওই সময় তিনি ভয় পেয়ে যান।

বিজ্ঞাপন

যারা নিচে পড়ে গিয়েছিলেন তাদের মধ্যে অনেকের হাড়গোড় ভেঙে গেছে। আহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও ছিলেন। তবে পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেছে, তিনি ও তার অনাগত সন্তান দুইজনের বড় কোনো ক্ষতি হয়নি।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভিন্ন স্বাদের খবরবিশ্ব সংবাদইতালি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?