• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

আফগানিস্তানে ফুটবল স্টেডিয়ামে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৭
অ+
অ-
আফগানিস্তানে ফুটবল স্টেডিয়ামে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

আফগানিস্তানের গজনি প্রদেশের একটি ফুটবল স্টেডিয়ামে প্রকাশ্যে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদার অনুমোদন সাপেক্ষে ওই দুই ব্যক্তির দণ্ড কার্যকর করা হয়েছে। তারা হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার পর তারা সব ধরনের আইনি সুবিধা পান। সব প্রক্রিয়া শেষ করে এরপর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই ব্যক্তির একজনের নাম হলো সৈয়দ জামাল। অপরজন গুল খান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দাড়ি না রেখে, ছবি তুলে পাপ করছে সাংবাদিকরা, বললেন আফগান কর্মকর্তা
বৈশ্বিক স্বীকৃতি পেতে ইসলাম নিয়ে আপস নয়: আফগান প্রধানমন্ত্রী

তালেবানের তথ্য অনুযায়ী, সৈয়দ জামাল ময়দান ওয়ারদাক প্রদেশের লোরা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সাত বছর আগে আমির মোহাম্মদ নামের এক ব্যক্তিকে হত্যা করেছিলেন। অপরদিকে গুল খান মোহাম্মদ কাসিম নামের এক ব্যক্তিকে পাঁচ বছর আগে হত্যা করেছিলেন। এ দুইজনই ছুরির মাধ্যমে হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন।

আফগানিস্তানে এমন সময় প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর হলো— যখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে, তালেবান সরকারের অধীনে সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছে না।

বিজ্ঞাপন

একটি মানবাধিকার সংস্থা দাবি করেছে, বিচারের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া মানা হচ্ছে না, অভিযুক্ত ব্যক্তিদের নির্যাতন করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হচ্ছে।

আফগান সংবাদমাধ্যম খামা প্রেস জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর অবলোকন করার জন্য— সাধারণ মানুষকে গজনি প্রদেশের আলী বাবা ফুটবল স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছিল।

এই মৃত্যুদণ্ড কার্যকর নিজ চোখে দেখার জন্য গজনিতে তালেবানের উচ্চপদস্থ নেতারা যান বলে জানিয়েছে সংবাদমাধ্যম খামা প্রেস।

সূত্র: খামা প্রেস

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আফগানিস্তানবিশ্ব সংবাদমৃত্যুদণ্ডতালেবান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইসরায়েলের দাবি : ইরানের দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?

উত্তাল মধ্যপ্রাচ্যের জলসীমা : দুই সপ্তাহে ১৭ জাহাজে হামলা, নিহত ১

উত্তাল মধ্যপ্রাচ্যের জলসীমা : দুই সপ্তাহে ১৭ জাহাজে হামলা, নিহত ১