• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

রমজানে আল-আকসায় নামাজ পড়তে দিতে ইসরায়েলকে আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৮
অ+
অ-
রমজানে আল-আকসায় নামাজ পড়তে দিতে ইসরায়েলকে আহ্বান যুক্তরাষ্ট্রের
ফাইল ছবি

আসন্ন পবিত্র রমজান মাসে মুসলমানদের আল-আকসা মসজিদে নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত এই মসজিদটি মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

এর আগে ইসরায়েলের এক মন্ত্রী এই মসজিদে ফিলিস্তিনিদের নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব করেছিলেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসলমানদের নামাজ পড়তে দেওয়ার অনুমতি দেওয়ার জন্য বুধবার ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের এক ডানপন্থি মন্ত্রী অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের এই মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব করার পর যুক্তরাষ্ট্র এই আহ্বান জানাল।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, ‘যেহেতু এটি আল-আকসার সাথে সম্পর্কিত, আমরা অতীতের মতো এবারও রমজান মাসে মুসল্লিদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলকে অনুরোধ করছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এটি শুধুমাত্র লোকেদের ধর্মীয় স্বাধীনতা দেওয়ার বিষয় নয় বা নিজেদের প্রাপ্য অধিকার দেওয়ার বিষয়ও নয়, এটি এমন একটি বিষয় যা সরাসরি ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। পশ্চিম তীর বা বৃহত্তর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করা ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে ভালো নয়।’

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১০ বা ১১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে। এসময় আল-আকসা মসজিদে প্রার্থনার কাজ কিভাবে  পরিচলনা করা হবে বর্তমানে তা মূল্যায়ন করছে ইসরায়েল।

মূলত চলতি বছরের এই রমজান মাস এমন এক সময়ে শুরু হতে চলেছে যখন গত প্রায় পাঁচ মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নিরলস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বর্বর ইসরায়েলি এই হামলায় এখন পর্যন্ত ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে রমজান মাস শুরু উপলক্ষ্যে আল-আকসা নিয়ে ব্যাপক আন্দোলনের ডাক দিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীর প্রধান ইসমাইল হানিয়াহ রমজানের প্রথম দিনে আল-আকসা মসজিদে মিছিল নিয়ে যাওয়ার জন্য ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

মসজিদুল আকসার ইতিহাস ও আদ্যোপান্ত
কোরআনে আল-আকসা মসজিদ নিয়ে যা বলা হয়েছে
আল-আকসা মসজিদ কেন এত গুরুত্বপূর্ণ
আল-আকসা মসজিদের ইমামের বাড়িতে ইসরায়েলি সেনাদের হানা
মসজিদুল আকসা পুনরুদ্ধার করেছিলেন যে মুসলিম বীর

মূলত মুসলিমদের পবিত্র এই স্থানে ফিলিস্তিনিদের প্রবেশের ওপর ইসরায়েলের অব্যাহত নিষেধাজ্ঞার প্রতিবাদে তিনি এই আহ্বান জানান।

বুধবার এক টেলিভিশন বিবৃতিতে হানিয়াহ বলেন, ‘আমরা জেরুজালেম, পশ্চিম তীর এবং অধিকৃত অভ্যন্তরীণ জায়গা (ইসরায়েল) থেকে আমাদের জনগণকে রমজান মাসের প্রথম দিন থেকে আল-আকসা মসজিদে যাওয়ার আহ্বান জানাচ্ছি। দলে দলে হোক বা একা; যেভাবেই হোক অবরোধ ভাঙার জন্য সেখানে সবার নামাজ পড়ার আহ্বান জানাই আমরা।’

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফিলিস্তিনইসরায়েলহামাসহামাস ইসরায়েল যুদ্ধমসজিদুল আকসাযুক্তরাষ্ট্ররমজানমধ্যপ্রাচ্যমধ্যপ্রাচ্য সংকটবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

বললেন ডোনাল্ড ট্রাম্পহরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

নেতানিয়াহুর জীবিত থাকার প্রমাণের ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক

নেতানিয়াহুর জীবিত থাকার প্রমাণের ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক