• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ছয় দেশের নাগরিকদের জন্য ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা চালু করল চীন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ ২০২৪, ১৮:৫৭
অ+
অ-
ছয় দেশের নাগরিকদের জন্য ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা চালু করল চীন

ইউরোপের ছয় দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করছে চীন। আগামী মার্চ মাস থেকে ওই ছয় দেশকে ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধা দেবে বেইজিং। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, অস্ট্রিয়া, বেলজিয়াম এবং লুক্সেমবার্গের নাগরিকদের ভিসা-মুক্ত ভ্রমণের প্রস্তাব দেবে চীন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেসের বৈঠকের ফাঁকে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন ওয়াং ই। তিনি বলেছেন, ইউরোপের ছয় দেশের জন্য চালু করা এই প্রবেশ সুবিধা আগামী ১৪ মার্চ থেকে কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে ওয়াং ই বলেন, ‌‌‌‘‘চীন পাইলট ভিত্তিতে আগামী ১৪ মার্চ থেকে সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, অস্ট্রিয়া, বেলজিয়াম এবং লুক্সেমবার্গের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করবে।’’

সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ডের পাসপোর্টধারীদের জন্য ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা গত জানুয়ারিতে ঘোষণা দিয়েছিল চীন। ওই সময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং উভয় দেশ সফর করেন। চীনের ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা পাওয়া দেশগুলোর তালিকায় ইউরোপের ওই ছয় দেশকে সর্বশেষ যুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

ওয়াং ই বলেছেন, ‘‘আমরা আশা করি আরও অনেক দেশ চীনা নাগরিকদের জন্যও ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা চালু করবে। পাশাপাশি আন্তঃসীমান্ত ভ্রমণের জন্য দ্রুত ট্র্যাক নেটওয়ার্ক তৈরি ও পুনরায় আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট দ্রুত চালু করতে আমাদের সাথে কাজ করবে।’’

করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি ও পর্যটন খাতকে পুনরায় ঘুরে দাঁড় করানোর লক্ষ্যে বিদেশি পর্যটক টানার চেষ্টা করছে চীন। এর অংশ হিসেবে সম্প্রতি বিশ্বের নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের চীন ভ্রমণ সহজ করার পদক্ষেপ নিয়েছে বেইজিং।

গত জানুয়ারিতে একে অপরের নাগরিকদের জন্য পর্যটন ভিসার প্রয়োজনীয়তা স্থায়ীভাবে বাতিল করে থাইল্যান্ড ও সিঙ্গাপুরের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে চীন। এ ছাড়া গত বছরের নভেম্বরে, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন এবং মালয়েশিয়ার পর্যটকদের জন্য ১৫ দিনের ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা চালু করে দেশটি। যদিও ওই সময় পরীক্ষামূলক কর্মসূচির অংশ হিসেবে এটি করা হয়েছিল।

বিজ্ঞাপন

সূত্র: সিএনএন।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চীনইউরোপীয় ইউনিয়নইউরোপপর্যটন শিল্পপর্যটন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

জাতিসংঘের দূত টম অ্যানড্রুজরোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

জরুরিভিত্তিতে তেল রপ্তানি নিষিদ্ধ করল চীন

জরুরিভিত্তিতে তেল রপ্তানি নিষিদ্ধ করল চীন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা