• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ছিনতাইকৃত জাহাজ থেকে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারে জলদস্যুদের গুলি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৪, ১৫:৫৪
অ+
অ-
ছিনতাইকৃত জাহাজ থেকে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারে জলদস্যুদের গুলি

ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুড়েছে সোমালিয়ার জলদস্যুরা। ছিনতাই করা একটি জাহাজে অভিযান চালাতে গিয়েছিল ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারটি। তখন এটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার (১৫ মার্চ) এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বছরের ১৪ ডিসেম্বর ‘ইক্স-এমভি রুয়েন’ নামের মাল্টার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এই জাহাজটিকেই আবার ছিনতাইয়ের কাজে ব্যবহার করা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাইয়ের কাজে এই জাহাজটি ব্যবহার করেছে সোমালি দস্যুরা।

ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছোড়ে জলদস্যুরা।

এই ‘এক্স-এমভি রুয়েন’-কে আটকাতে অভিযান চালিয়েছিল ভারতীয় নৌবাহিনী। তারা একটি যুদ্ধজাহাজ দিয়ে ছিনতাইকৃত জাহাজটি আটকাতে সক্ষম হন। এরপর ভারতীয় নৌবাহিনীর একটি হেলিকপ্টার এমভি রুয়েনের কাছে যায়। তখন সেটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ ঘটনার ৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী।

বিজ্ঞাপন

— SpokespersonNavy (@indiannavy) March 16, 2024

এক বিবৃতিতে সোমালি জলদস্যুদের জাহাজে অভিযান চালানোর ব্যাপারে ভারতীয় নৌবাহিনী বলেছে, “ইএক্স-এমভি রুয়েনকে আটকানোর মাধ্যমে সোমালি জলদস্যুদের অপর একটি জাহাজ ছিনতাইয়ের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এমভি রুয়েনকে গত বছরের ১৪ ডিসেম্বর ছিনতাই করে সোমালি দস্যুরা। এটি গভীর সমুদ্রে ছিনতাইয়ের জন্য যাচ্ছিল।”

বিবৃতিতে বলা হয়েছে, “জাহাজটিকে ভারতীয় নৌবাহিনী ১৫ মার্চ আটকায়। তখন এক্স-এমভি রুয়েনের ছাদ থেকে দস্যুরা যুদ্ধজাহাজে সরাসরি গুলি ছোড়ে। এখন যুদ্ধজাহাজটি আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা এবং দস্যুতাবিরোধী কাজ করছে। জাহাজে থাকা দস্যুদের আত্মসমর্পণ এবং বেসামরিকদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ভারত মহাসাগর থেকে গত মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাই করে সোমালি দস্যুরা। এরপরই সেখানে অভিযান চালায় ভারতীয় নৌবাহিনী।

সূত্র: এনডিটিভি।

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতছিনতাইঅপহরণ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি