• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

কোরআন নিয়ে যা বললেন হলিউড তারকা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৪, ২৩:০৫
অ+
অ-
কোরআন নিয়ে যা বললেন হলিউড তারকা

মার্কিন তারকা অভিনেতা ও হলিউড সুপারস্টার উইল স্মিথ জানিয়েছেন, তিনি পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ পড়েছেন। কোরআনকে তিনি ‘খুবই স্পষ্ট’ হিসেবে অভিহিত করে বলেছেন এই ধর্মগ্রন্থকে কোনোভাবেই ভুল বোঝা যাবে না।

বিজ্ঞাপন

সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি সরলতাকে পছন্দ করি; কোরআন স্পষ্ট; এটি খুবই স্পষ্ট। কোরআন নিয়ে ভুল বোঝাবুঝির কোনো উপায় নেই। কোরআনের সারমর্ম ছিল খুবই সুন্দর এবং পরিষ্কার।”

গত বছর পবিত্র রমজান মাসে কোরআন শরীফ পড়েছিলেন বলে জানিয়েছেন এই তারকা। 

উইল স্মিথ জানিয়েছেন তিনি ইহুদি ও খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থও পড়েছেন। তিনি বেশ অবাক হয়েছেন যখন কোরআন, তোরাহ এবং বাইবেলের মধ্যে অনেক মিল খুঁজে পেয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, “আমি অবাক হয়েছিলাম যখন দেখেছিলাম এগুলোর মধ্যে কত মিল। আমি কখনো ইব্রাহিমকে পিতা হিসেবে বুঝতে পারিনি এবং এরপর ঈসা এবং ঈসমাইলের সঙ্গে তার বিভক্তি। এই অনুধাবনের সমাপ্তিটা খুব সুন্দর ছিল।”

এই হলিউড তারকা এখন সৌদি আরব সফরে রয়েছেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছেন।

তিনি মজা করে বলেছেন, “আমার মনে হয় আমার পূর্বের জীবনে দৈত্য ছিলাম। মনে হচ্ছে আমি আমার বাড়িতেই রয়েছি। আমি বিষয়টি পছন্দ করছি।”

বিজ্ঞাপন

উইল স্মিথ বিখ্যাত আলাদিন ছবিতে দৈত্যের চরিত্রে অভিনয় করেছিলেন।

সূত্র: আল আরাবিয়া

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কোরআনবিশ্ব সংবাদরমজান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা

তেহরানের উত্তরাঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণ

তেহরানের উত্তরাঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণ

অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিলো আমিরাত

অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিলো আমিরাত

ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে বার্তা আরব দেশগুলোর

রয়টার্সের প্রতিবেদনইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে বার্তা আরব দেশগুলোর