• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

চার ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যার ভিডিও ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৪, ২২:৩৭
অ+
অ-
চার ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যার ভিডিও ফাঁস

দখলদার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় চার ফিলিস্তিনিকে হত্যার একটি ভিডিও ফাঁস করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। ভিডিওটিতে দেখা গেছে, নির্মমভাবে নিরস্ত্র চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

বিজ্ঞাপন

ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে, চার ফিলিস্তিনি একসঙ্গে হাঁটছেন। ওই সময় তারা কথাবার্তাও বলছিলেন। তবে তখন যে তাদের মাথার ওপর একটি ইসরায়েলি ড্রোন ঘুরছিল সেটি কেউই খেয়াল করেননি। হাঁটার সময় হঠাৎ করে তাদের ওপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে সঙ্গে সঙ্গে দুইজনের মৃত্যু হয়। বাকি দুজন দুই দিকে দৌড় দেন। তখন আলাদাভাবে আরও দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ে তাদের হত্যা করা হয়।

— Ramy Abdu| (@RamAbdu) March 21, 2024

আলজাজিরা জানিয়েছে, এই হত্যাকাণ্ড ঘটেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। আর ঘটনাটি ঘটেছে গাজার খান ইউনিসে। যে ড্রোনটি দিয়ে এই নির্মম ঘটনাটি ভিডিও করা হয়েছে সেটি পরবর্তীতে ভূপাতিত করে ফিলিস্তিনি যোদ্ধারা। এরপর ওই ড্রোন থেকে পাওয়া যায় এই ভয়ঙ্কর ভিডিওটি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাজায় যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো
রমজানের দ্বিতীয় জুমায় আল-আকসায় লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

এই হত্যাকাণ্ড ঘটানোর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতকে গণহত্যা রুখতে ইসরায়েলকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশনা না মেনে নিরস্ত্র ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা।  

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ভিডিওটির সম্পর্কে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল। তাদের প্রশ্নের জবাবে প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের ইউনিট বলেছে, এটি ছিল খান ইউনিসের একটি যুদ্ধের সময়কার ভিডিও। ওই স্থান থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। খান ইউনিস থেকে তাদের সেনারা গাজার সশস্ত্র যোদ্ধাদের কাছ থেকে বিভিন্ন সময় হামলার মুখে পড়েছিল। ফলে তাদের সেনারা সন্দেহ করছিল এই চারজন হামাসের যোদ্ধা ছিলেন। কারণ হামাসের যোদ্ধারা বেসামরিকদের বেশে চলাচল করে থাকেন।

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলহামাসহামাস ইসরায়েল যুদ্ধবিশ্ব সংবাদযুদ্ধফিলিস্তিনগাজায় হামলানিহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

নেতানিয়াহুর জীবিত থাকার প্রমাণের ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক

নেতানিয়াহুর জীবিত থাকার প্রমাণের ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

ইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরানের সঙ্গে যুদ্ধইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত