• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধ ছাড়া ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবে না

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৪, ২৩:০১
অ+
অ-
যুদ্ধ বন্ধ ছাড়া ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবে না

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের পলিটব্যুরোর সাবেক প্রধান খালেদ মিশাল জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত গাজায় যুদ্ধ বন্ধ না হবে, ফিলিস্তিনিরা তাদের ঘরবাড়িতে ফিরে যেতে না পারবেন, ইসরায়েল অবরোধ তুলে না নিবে এবং গাজা থেকে সব সেনাকে প্রত্যাহার করে না নেবে ততক্ষণ তারা কোনো ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবেন না।

বিজ্ঞাপন

বুধবার (২৭ মার্চ) জর্ডানে নারীদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মিশাল আরও জানান, দখলদার ইসরায়েলিদের সঙ্গে তাদের আলোচনা চলছে। তিনি বলেছেন, “ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য যে অস্ত্রের যুদ্ধ চলছে সেটির তুলনায় আলোচনার যুদ্ধ কম তীক্ষ্ণ নয়।”

হামাসের এই সাবেক শীর্ষ নেতা আরও জানিয়েছেন, পবিত্র রমজান মাস শুরু হলে হয়ত ইসরায়েলিরা গাজায় হামলার তীব্রতা বাড়িয়ে দিতে পারে।

বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, এপ্রিলের মাঝামাঝি সময়ে অথবা মে মাসের শুরুতে রাফাহতে হামলা চালাতে পারে দখলদার ইসরায়েলি সেনারা।

বিজ্ঞাপন

যদিও রাফাহতে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো সতর্কতা দিয়ে আসছে। তবে ইসরায়েল এসব কথায় কর্ণপাত করছে না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলহামাসহামাস ইসরায়েল যুদ্ধবিশ্ব সংবাদযুদ্ধফিলিস্তিনগাজায় হামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

ইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরানের সঙ্গে যুদ্ধইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!