• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ফিলিস্তিনি নারীদের অন্তর্বাস নিয়ে অশ্লীল খেলা ইসরায়েলি সেনাদের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৪, ১০:৫১
অ+
অ-
ফিলিস্তিনি নারীদের অন্তর্বাস নিয়ে অশ্লীল খেলা ইসরায়েলি সেনাদের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন চলছে প্রায় ছয় মাস ধরে। এতে করে অবরুদ্ধ ওই ভূখণ্ডটিতে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। এই অঞ্চলে সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবিলায় ইসরায়েলকে নির্দেশও দিয়েছে আন্তর্জাতিক আদালত।

বিজ্ঞাপন

তবে ইসরায়েলি সেনারা মত্ত অন্য কাজে। তারা গাজায় ফিলিস্তিনিদের বাড়িতে পাওয়া নারীদের অন্তর্বাসের সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে খেলা করছে। আর সেই কাজের ছবি এবং ভিডিও অনলাইনে পোস্টও করছে ইসরায়েলি সৈন্যরা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনিদের বাড়িতে পাওয়া নারীদের অন্তর্বাসের সাথে অশ্লীলভাবে নিজেদের খেলা করার ছবি এবং ভিডিও পোস্ট করছে।

বিজ্ঞাপন

একটি ভিডিওতে, একজন ইসরায়েলি সৈন্যকে গাজার একটি ঘরে আর্মচেয়ারে বসে হাসতে দেখা যায়। তার এক হাতে বন্দুক এবং অন্য হাতে সাদা সাটিনের অন্তর্বাস ঝুলছে। তিনি মূলত পাশের সোফায় শুয়ে থাকা আরেক সেনার খোলা মুখের ওপর সেই অন্তর্বাস নাড়াচাড়া করছেন।

অন্য এক ভিডিওতে দেখা যাচ্ছে, ইসরায়েলি এক সেনা ট্যাংকের ওপর বসে আছে। এসময় নারীদের একটি ম্যানিকুইনকে (পোশাকের দোকানের পুতুল) কালো ব্রা এবং হেলমেট পরিয়ে ধরে রেখে সেই সেনা বলছে, ‘আমি সুন্দর স্ত্রী পেয়েছি। গাজায় সম্পর্কে জড়িয়ে গেছি, সুন্দরী নারী।’

রয়টার্স বলছে, ইসরায়েলি সৈন্যদের ধারণ করা অনেকগুলো ভিডিও ও ছবির মধ্যে এ দুটি ভিডিও রয়েছে। এ রকম বহু পোস্ট রয়েছে যেখানে ইসরায়েলি সৈন্যদের ফিলিস্তিনি নারীদের অন্তর্বাস, ম্যানিকুইনকে এবং কিছু ক্ষেত্রে দুটোই প্রদর্শন করতে দেখা যাচ্ছে। অন্তর্বাসের এসব ছবি অনলাইনে দেখা হয়েছে কয়েক হাজারবার।

বিজ্ঞাপন

ইউটিউব এবং ইনস্টাগ্রামে এ রকম আটটি পোস্টের সত্যতা যাচাই করেছে রয়টার্স। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন, ‘এই ধরনের ছবি পোস্ট করা ফিলিস্তিনি নারীদের এবং সমস্ত নারীদের জন্য অবমাননাকর।’

এ বিষয়ে জানতে ইউটিউব বা ইনস্টাগ্রামে যাচাইকৃত আটটি পোস্টের বিশদ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে পাঠিয়েছে রয়টার্স।

জবাবে আইডিএফের একজন মুখপাত্র বলেছেন, সৈন্যদের দায়িত্ব পালনের সময় আদেশ এবং প্রত্যাশিত মূল্যবোধ থেকে বিচ্যুত করে এমন সব ঘটনার তদন্ত করা হবে। একইসঙ্গে সামাজিক নেটওয়ার্কগুলোতে আপলোড করা ভিডিওগুলোর বিষয়েও তদন্ত হবে।

এদিকে অশ্লীল খেলায় মত্ত যেসব ইসরায়েলি সৈন্যকে রয়টার্স শনাক্ত করতে সক্ষম হয়েছে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে বার্তাসংস্থাটি। অবশ্য তাদের সামাজিক মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো মন্তব্যের অনুরোধের জবাব ওই ইসরায়েলি সেনারা দেয়নি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

আরও পড়ুন

গাজায় দুর্ভিক্ষ মোকাবিলায় ইসরায়েলকে নির্দেশ আন্তর্জাতিক আদালতের
হামাসের যুদ্ধ করার সক্ষমতা এখনো অটুট
দুই ফিলিস্তিনিকে হত্যার পর বুলডোজার দিয়ে চাপা
গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান
নেতানিয়াহুকে ‘আল্লাহর কাছে পাঠানো’র হুমকি, তুর্কি দূতকে তলব

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া গত অক্টোবর থেকে চলা বর্বর এই আগ্রাসনে অন্তত ৭৪ হাজার ৯৮০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফিলিস্তিনইসরায়েলহামাসহামাস ইসরায়েল যুদ্ধমধ্যপ্রাচ্যমধ্যপ্রাচ্য সংকটবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

ইরানের সঙ্গে যুদ্ধইসরায়েলে ৩,৩৫০ জনের বেশি আহত

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

ইরান যুদ্ধ আরও বেশ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে : ইসরায়েলি মন্ত্রী

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!