• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪, ২১:০৭
অ+
অ-
বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

বিদেশ থেকে শ্রমিক নিয়োগের যে পদ্ধতি আছে সেটিতে পরিবর্তন এনেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। শ্রমিক সংকট দূরীকরণ এবং শ্রমিক নিয়োগের খরচ কমাতে বিধিনিষেধ তুলে দিয়েছে দেশটি।

বিজ্ঞাপন

কুয়েতের শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে আগের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কুয়েতের সংবাদমাধ্যমগুলো। আগামী ১ জুন থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

আগের নিয়ম অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগ দিত, তারা যদি বিদেশ থেকে কোনো শ্রমিক আনতে চাইত তাহলে তাদের কুয়েতের মধ্যেই যেসব শ্রমিক রয়েছেন তাদের মধ্যে থেকেই শ্রমিক নেওয়ার বাধ্যবাধকতা ছিল এবং চাহিদার একটি নির্দিষ্ট অংশে শুধুমাত্র নতুন বিদেশি শ্রমিক নিতে পারত।

আরও পড়ুন

পারিবারিক ভিসায় বড় পরিবর্তন আনল যুক্তরাজ্য
স্টুডেন্ট ভিসা কঠিন করছে অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

এই পদ্ধতির কারণে দেশটিতে শ্রম ব্যয় অনেক বেড়ে গেছে। যার প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়েও।

এমন পরিস্থিতিতে শ্রম ব্যয় কমাতে একই সঙ্গে শ্রমিক সংকট কমাতে এমন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

গত বছর বেসরকারি খাতে কর্মরত শ্রমিকদের একসঙ্গে দুই চাকরি বা পার্টটাইম চাকরির সুযোগ দেয় কুয়েত সরকার। তবে দুই চাকরি করতে প্রথম ও আসল নিয়োগকর্তার অনুমতির বাধ্যবাধকতা রাখা আছে।

বিজ্ঞাপন

পার্টটাইম চাকরিতে দিনে সর্বোচ্চ চার ঘণ্টা কাজ করার সুযোগ রাখা হয়েছে। তবে নির্মাণখাতে শ্রমিক সংকট থাকায় এ খাতকে এ নিয়মের বাইরে রাখা হয়েছিল।

সূত্র: গালফ নিউজ

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি