• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের চেয়ে আজ বাংলাদেশের তাপমাত্রা বেশি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, ২০:৪২
অ+
অ-
মধ্যপ্রাচ্যের চেয়ে আজ বাংলাদেশের তাপমাত্রা বেশি
গরমে মাথায় পানি ঢালছেন এক রিকশাচালক -ফাইল ছবি

বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহ। রাজধানী ঢাকাতেও আজ শনিবার (২০ এপ্রিল) তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল। রোদের প্রখরতা এতই বেশি ছিল যে দুপুর বেলা ঘর থেকে বের হওয়ার পর মনে হচ্ছিল শরীর যেন পুড়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

বাংলাদেশে এখন যে তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এমন তাপমাত্রা দেখা যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তবে আজ বাংলাদেশের তাপমাত্রা মধ্যপ্রাচ্যের দেশগুলোর চেয়েও বেশি ছিল।

আরও পড়ুন

গরম নিয়ে ভালো খবর নেই, আরও কয়েক দিন পুড়বে দেশ
বাতাসে আগুনের তাপ, হাঁসফাঁস জনজীবন

আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট ‘অ্যাকুওয়েদার’-এর তথ্য অনুযায়ী আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। জর্ডানের রাজধানী আম্মানের তাপমাত্রা ২৭ ডিগ্রি, ইরাকের বাগদাদের তাপমাত্রা ৩৭ ডিগ্রি, লেবাননের রাজধানী বৈরুতের তাপমাত্রা ২২ ডিগ্রি, কাতারের দোহার তাপমাত্রা ২৯ ডিগ্রি, তুরস্কের ইস্তাম্বুলের তাপমাত্রা ১৩ ডিগ্রি, ফিলিস্তিনের জেরুজালেমে ২১ ডিগ্রি, বাহরাইনের রাজধানী মানামার তাপমাত্রা ৩০ ডিগ্রি, সৌদির রাজধানী রিয়াদে ৩৫ ডিগ্রি, ইরানের তেহরানে ২৬ ডিগ্রি, সিরিয়ার আলেপ্পোতে ২৫ ডিগ্রি, তুরস্কের আঙ্কারায় ১১ ডিগ্রি, ইরাকের বসরাতে ৪০ ডিগ্রি, সিরিয়ার রাজধানী দামেস্কে ২৭ ডিগ্রি, আরব আমিরাতের দুবাইয়ে ২৮ ডিগ্রি, সৌদির জেদ্দাহতে ৩৩ ডিগ্রি, কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে ৩৬ ডিগ্রি, ওমানের মাস্কাটে ২৮ ডিগ্রি, ইয়েমেনের রাজধানী সানাতে ২৫ ডিগ্রি এবং ইসরায়েলের তেলআবিবে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ একটি নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ। এখানে খুব বেশি গরম পড়ে না আবার খুব শীতও পড়ে না। তবে সাম্প্রতিক সময়ে আবহাওয়ার এমন পরিস্থিতি পরিবর্তিত হয়ে গেছে। গত দুই বছরে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সব জায়গায় অসহনীয় তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। এর কারণে হিটস্ট্রোকসহ অন্যান্য রোগবালাই বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: অ্যাকুওয়েদার

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আবহাওয়ার খবরআগামীকালের আবহাওয়াতাপপ্রবাহ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির আভাস, বাড়বে শিলাবৃষ্টির ঝুঁকি

সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির আভাস, বাড়বে শিলাবৃষ্টির ঝুঁকি

২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত, আজও হতে পারে বজ্রসহ বৃষ্টি

২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত, আজও হতে পারে বজ্রসহ বৃষ্টি

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী