• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

প্রেমিকার জন্য অর্ডার করা বার্গার খাওয়ায় বন্ধুকে খুন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪, ১৮:১১
অ+
অ-
প্রেমিকার জন্য অর্ডার করা বার্গার খাওয়ায় বন্ধুকে খুন

এক যুবক তার প্রেমিকার জন্য বার্গার অর্ডার করেছিলেন। সেই বার্গার এক বন্ধু খেয়ে ফেলায় তাকে হত্যা করেছেন ওই যুবক। পাকিস্তানের করাচিতে রোমহর্ষক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে বুধবার দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, গত ৮ ফেব্রুয়ারি করাচির ডিফেন্স ফেজ-৫ এলাকায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ এই ঘটনায় তদন্ত শেষ করেছে এবং একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করেছে।

এআরওয়াই নিউজ বলছে, করাচির এক যুবক তার প্রেমিকার জন্য বার্গার অর্ডার করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন ওই যুবকের বন্ধু আলী কিরিও। পরে তিনি ওই বার্গার খেয়ে ফেলেন। এ নিয়ে দু’জনের মাঝে বাগবিতণ্ডা শুরু হয়। এতে ক্ষুব্ধ হয়ে গুলি চালিয়ে তাকে হত্যা করেন ওই যুবক।

নিহত আলী কিরিও করাচির দায়রা আদালতের এক বিচারকের ছেলে। আর অভিযুক্ত দানিয়াল নাজির করাচির জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) নাজির আহমেদ মীরবাহারের ছেলে।

বিজ্ঞাপন

এই ঘটনার তদন্তকারী কর্মকর্তারা বলেন, ঘটনার দিন দানিয়াল তার প্রেমিকা শাজিয়াকে বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন। এ সময় তার বন্ধু আলী কিরিও এবং তার ভাই আহমার সেখানে উপস্থিত ছিলেন।

অভিযুক্ত দানিয়াল নিজের ও প্রেমিকা শাজিয়ার জন্য দুটি বার্গার অর্ডার করেছিলেন। কিরিও বার্গারের একটি অংশ খেয়ে ফেলায় দুজনের মাঝে বাগবিতণ্ডা শুরু হয়। এই ঘটনায় তেলে-বেগুনে জ্বলে ওঠেন দানিয়াল।

দু’জনের বাগবিতণ্ডা দ্রুতই অন্য দিকে মোড় নেয়। বাসার এক নিরাপত্তারক্ষীর রাইফেল কেড়ে নিয়ে কিরিওকে লক্ষ্য করে গুলি চালান দানিয়াল। এতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর তদন্তকারী কর্মকর্তা এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ কর্মকর্তার ছেলেকে দায়ী করে জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। অভিযুক্ত দানিয়াল নাজিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে বিচারের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছে এআরওয়াই নিউজ।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানঅফবিটভিন্ন স্বাদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক