• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

পাকিস্তান এয়ারলাইন্স কিনে নিতে আগ্রহী ১০ প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৩ মে ২০২৪, ২২:০৫
অ+
অ-
পাকিস্তান এয়ারলাইন্স কিনে নিতে আগ্রহী ১০ প্রতিষ্ঠান

লোকসান থেকে বেরিয়ে যেতে পাকিস্তান এয়ারলাইন্সের মালিকানা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। আর সরকারি এই সংস্থাটি কিনে নিতে এখন পর্যন্ত ১০টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। যার মধ্যে পাকিস্তানে কার্যক্রম পরিচালনা করা তিনটি বেসরকারি বিমান সংস্থা রয়েছে।

বিজ্ঞাপন

আগামী ১৮ মে পর্যন্ত পাকিস্তান এয়ারলাইন্স কিনে নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া যাবে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘স্টার্ট-আপ পাকিস্তান’ শুক্রবার (৩ মে) এক সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ফ্লাই জিন্নাহ, এয়ারশিয়াল, সুজাত আজিম গ্রুপ, তাব্ব, তারিক গ্রুপ এবং শেহগাল গ্রুপ পাকিস্তান এয়ারলাইন্সের বেশিরভাগ শেয়ার কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছে।

এ ছাড়া আগ্রহীদের তালিকায় রয়েছে আরিফ হাবিব এবং গেরি গ্রুপের আকরাম ওয়ালি মুহাম্মদ।

বিজ্ঞাপন

পাকিস্তান এয়ারলাইন্স লোকসানের মধ্যে রয়েছে। বর্তমানে সংস্থাটির লোকসানের পরিমাণ ৮৫০ বিলিয়ন রুপি। সরকারের বিশ্বাস এয়ারলাইন্সটি বিক্রি করে দেওয়ার মাধ্যমে লোকসানের বোঝা থেকে মুক্তি পাওয়াসহ এটিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা যাবে।

সরকারি বিমান সংস্থা ছাড়াও রাষ্ট্রীয় মালিকানাধীন স্টিল মিল, ডিস্কো, ফার্স্ট ওমেন ব্যাংক এবং হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনকেও বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে পাকিস্তানের সরকার।

সূত্র: স্টার্টআপ পাকিস্তান

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানবিমান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি