• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

গাজায় যুদ্ধের অবসান ছাড়া কোনও যুদ্ধবিরতিতে রাজি হবে না হামাস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৫ মে ২০২৪, ০৫:২৯
অ+
অ-
গাজায় যুদ্ধের অবসান ছাড়া কোনও যুদ্ধবিরতিতে রাজি হবে না হামাস
কয়েক মাস ইসরায়েলি বোমা হামলার পর গাজায় দুর্ভিক্ষের বিষয়ে সতর্কতা রয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় সাত মাস ধরে চলা নির্বিচার এই হামলার জেরে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতোমধ্যেই ভেঙে পড়েছে। এরসঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট।

বিজ্ঞাপন

এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে চলছে সর্বাত্মক চেষ্টা। যুদ্ধবিরতি অর্জনে চলছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলাপ-আলোচনাও। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, গাজায় যুদ্ধের অবসান ছাড়া কোনও যুদ্ধবিরতিতে রাজি হবে না তারা।

রোববার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। যদিও ইসরায়েলের সঙ্গে হামাস যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং যেকোনও সময় এই যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে বলে আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের একজন সিনিয়র কর্মকর্তা শনিবার গভীর রাতে জোর দিয়ে জানিয়েছেন, হামাস গাজায় যুদ্ধবিরতির এমন কোনও প্রস্তাবে ‘কোনও পরিস্থিতিতেই একমত হবে না’ যেটাতে স্পষ্টভাবে যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির কথা অন্তর্ভুক্ত থাকবে না।

বিজ্ঞাপন

এএফপি বলছে, নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের ওই কর্মকর্তা ‘গাজায় আগ্রাসন বন্ধের বিষয়টি যুক্ত না করে’ কেবল বন্দিদের মুক্তির বিষয়ে চুক্তি করার বিষয়ে ইসরায়েলি প্রচেষ্টার নিন্দাও করেছেন।

হামাসের ওই কর্মকর্তা বলেছেন, ‘হামাস কোনো অবস্থাতেই এমন কোনও চুক্তিতে সম্মত হবে না, যেটাতে গাজায় যুদ্ধ বন্ধের বিষয়টিকে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত থাকবে না। যুদ্ধের সম্পূর্ণ অবসান এবং সমগ্র গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার ছাড়া কোনও চুক্তিই হবে না।’

এর আগে ইসরায়েলের উচ্চ-পর্যায়ের এক কর্মকর্তা শনিবার জানান, যুদ্ধের অবসান ঘটানোর যে দাবি হামাস করছে, তা ‘(যুদ্ধবিরতির বিষয়ে) চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাকে ব্যর্থ করে দিচ্ছে’।

বিজ্ঞাপন

এএফপি বলছে, হামাস ও ইসরায়েলের দুই কর্মকর্তার বক্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন প্রায় সাত মাসের যুদ্ধে প্রস্তাবিত যুদ্ধবিরতির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে শনিবার হামাসের আলোচকরা মিসরে গেছেন।

ইসরায়েলি কর্মকর্তা অবশ্য বলেছেন, বন্দি চুক্তির কাঠামোর বিষয়ে ‘ইতিবাচক ইঙ্গিত’ পেলেই কেবলমাত্র তারা কায়রোতে প্রতিনিধি দল পাঠাবে, যদিও এমন কিছু এখনও ঘটেছে বলে মনে হয়নি।

আরও পড়ুন

গাজাকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে সময় লাগবে ৮০ বছর
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস, ঘোষণা যে কোনো সময়
ফিলিস্তিনিদের ধাওয়া খেয়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত (ভিডিও)
ফিলিস্তিন: শিশু হত্যার দায়ে সম্ভাব্য যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েল

ব্রিটেনের প্রকাশিত বিবরণ অনুসারে, সম্ভাব্য একটি চুক্তির প্রস্তাবের বিষয়ে হামাসের জবাবের জন্য অপেক্ষা করছে মিসর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা। এই চুত্তি হলে ৪০ দিনের জন্য যুদ্ধ বন্ধ হবে এবং ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের বন্দিদের সাথে গাজায় আটক বন্দিদের বিনিময় করা হবে।

অবশ্য হামাস কর্মকর্তা শনিবার গভীর রাতে জানিয়েছেন, ‘কোনও ধরনের অগ্রগতি’ ছাড়াই এদিনের আলোচনা শেষ হয়েছে।

ওই কর্মকর্তা বলেছেন, ‘হামাস এই চুক্তিটিতে ‘সম্পূর্ণ এবং স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি’ বলে একটি সুস্পষ্ট এবং পরিষ্কার বিধান অন্তর্ভুক্ত করতে অনুরোধ করেছে এবং ইসরায়েল এখন পর্যন্ত এই বিষয়টি মানেনি।’

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফিলিস্তিনইসরায়েলহামাসহামাস ইসরায়েল যুদ্ধমধ্যপ্রাচ্যমধ্যপ্রাচ্য সংকটবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

বললেন ডোনাল্ড ট্রাম্পহরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

নেতানিয়াহুর জীবিত থাকার প্রমাণের ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক

নেতানিয়াহুর জীবিত থাকার প্রমাণের ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের