• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

আমরা একসঙ্গে জয়ী হব: শপথ নিয়ে বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৭ মে ২০২৪, ১৭:২৭
অ+
অ-
আমরা একসঙ্গে জয়ী হব: শপথ নিয়ে বললেন পুতিন

পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আজ মঙ্গলবার (৭ মে) পুনরায় শপথ গ্রহণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শপথ অনুষ্ঠানে তিনি বলেছেন, রাশিয়া বর্তমানে যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেই পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং বিজয়ীর বেশে তাদের উত্তরণ ঘটবে।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, “গৌরবের সঙ্গে আমরা এই কঠিন সময় পার করব এবং আরও শক্তিশালী হব। আমরা এক ও মহান একটি জাতি। আমরা একসঙ্গে সব বাধা অতিক্রম করব, যা পরিকল্পনা করেছি তা অর্জন করব এবং একসঙ্গে বিজয়ী হব।”

৭১ বছর বয়সী পুতিন জানিয়েছেন, প্রেসিডেন্টের পদকে নিজের জন্য একটি ‘বড় সম্মান’ হিসেবে দেখেন তিনি এবং এটি তার জন্য একটি পবিত্র দায়িত্ব।

আরও পড়ুন

৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন

বিজ্ঞাপন

এছাড়া ইউক্রেনে যুদ্ধরত সেনাদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন। তিনি বলছেন, “আমাদের জয় হবে এই আত্মবিশ্বাস নিয়ে এগোচ্ছি আমরা।”

এছাড়া পশ্চিমাদের সঙ্গে সংলাপের ব্যাপারেও কথা বলেছেন পুতিন। তিনি জানিয়েছেন, তাদের সঙ্গে কথা বলতে প্রস্তুত আছে রাশিয়া। তবে সবকিছু হতে হবে সমতার ভিত্তিতে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। এরপর থেকে কেটে গেছে দুই বছরের বেশি সময়। রুশ বাহিনী বর্তমানে ইউক্রেনের বড়  একটি অংশ দখল করে রেখেছে।

বিজ্ঞাপন

মস্কোর সেন্ট এন্ডু হলে হওয়া এই শপথ অনুষ্ঠানে আড়াই হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন। যারমধ্যে বিদেশি কূটনীতিক ছাড়াও সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন।

সূত্র: এএফপি

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাশিয়াপুতিনবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পুতিন সম্ভবত ইরানকে ‘কিঞ্চিৎ’ সহযোগিতা করছেন : ট্রাম্প

পুতিন সম্ভবত ইরানকে ‘কিঞ্চিৎ’ সহযোগিতা করছেন : ট্রাম্প

রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা অসম্ভব: রাশিয়া

রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা অসম্ভব: রাশিয়া

রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিলো যুক্তরাষ্ট্র

রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিলো যুক্তরাষ্ট্র

পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন : ক্রেমলিন

পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন : ক্রেমলিন