• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

এবার আর জরিমানা নয়, জেল হতে পারে ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৮ মে ২০২৪, ১০:০৯
অ+
অ-
এবার আর জরিমানা নয়, জেল হতে পারে ট্রাম্পের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রাক্তন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় জেল হতে পারে। 

বিজ্ঞাপন

ফৌজদারি মামলাটির শুনানিতে বিচারক হুয়ান মারচান বলেন, সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় প্রাক্তন প্রেসিডেন্টকে এবার কারাদণ্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন তিনি। 

মামলার সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় এরই মধ্যে ট্রাম্পকে ৯ বারে ৯ হাজার ডলার জরিমানা করেছে নিউইয়র্কের একটি আদালত।

বিচারক মারচান বলেন, সোমবার শুনানিতে ট্রাম্প আরও একবার অর্থাৎ দশমবারের মতো একই নিষেধাজ্ঞা অমান্য করেছেন। এবার আর জরিমানা নয়, কারাদাণ্ডের কথা বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাঁচ খাতের বাইরে বাংলাদেশের চাওয়া কী, জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র
মিসাইল, হাজারো গ্রেনেডসহ কলম্বিয়ায় লাখ লাখ বুলেট চুরি

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় স্টর্মি ড্যানিয়েলসকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল যেন ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ না খোলেন তিনি। মুখ বন্ধ রাখতে ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন প্রায় এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন বলে দাবি স্টর্মি ড্যানিয়েলসের। কিন্তু এই তথ্য নির্বাচন কমিশনের কাছে লুকিয়েছিলেন ট্রাম্প।

নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন ট্রাম্প। এদিকে সামনেই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন। আর গত মাসে ট্রাম্পের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। সেই থেকে প্রায় প্রতি সপ্তাহেই শুনানি চলছে।

বিজ্ঞাপন

আগামী দু’‌মাস ধরে আদালতে এই মামলার শুনানি চলতে পারে। শুনানিতে ট্রাম্পের উপস্থিত থাকা বাধ্যতামূলক। ফলে নির্বাচনী জনসভায় না গিয়ে ট্রাম্পকে আদালতে হাজিরা দিতে যেতে হবে। ট্রাম্প বলেছেন, ‘‌নির্বাচনী প্রচার থেকে আমাকে সরানোর জন্যই এই ষড়যন্ত্র চলছে। কিন্তু এভাবে আমাকে হারানো যাবে না।’‌

পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার

বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৪ জন নিহত

বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৪ জন নিহত

হরমুজ প্রণালি : ট্রাম্পের নৌবাহিনী পাঠানোর আহ্বান প্রত্যাখ্যান করল ইইউ

হরমুজ প্রণালি : ট্রাম্পের নৌবাহিনী পাঠানোর আহ্বান প্রত্যাখ্যান করল ইইউ