• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

রামমন্দিরে মূর্তিকে প্রণাম করলেন কেরালার গভর্নর আরিফ মোহাম্মদ খান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৯ মে ২০২৪, ১৩:০১
অ+
অ-
রামমন্দিরে মূর্তিকে প্রণাম করলেন কেরালার গভর্নর আরিফ মোহাম্মদ খান

ভারতের অযোধ্যার রাম মন্দির পরিদর্শন করেছেন দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার গভর্নর আরিফ মোহাম্মদ খান। পরিদর্শনের সময় সেখানে তিনি রামের মূর্তির সামনে মাথা ঠেকিয়ে প্রণাম করেন।

বিজ্ঞাপন

আরিফ মোহাম্মদ খানের রাম মন্দির পরিদর্শন এবং সেখানে তার প্রণামের ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেরালা রাজ্যের গভর্নর আরিফ মোহাম্মদ খান বুধবার অযোধ্যার রাম মন্দির পরিদর্শন করেছেন এবং সেখানে থাকা মূর্তির সামনে মাথা নত করে প্রণাম করেছেন।

— Kerala Governor (@KeralaGovernor) May 8, 2024

বিজ্ঞাপন

কেরালার রাজভবন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, গভর্নর রাম মন্দির পরিদর্শনে আসেন এবং তিনি এটি ঘুরে দেখেন।

গভর্নর আরিফ মোহাম্মদ খান সাংবাদিকদের বলেন, ‘চলতি বছরের জানুয়ারি মাসে আমি দুবার অযোধ্যায় এসেছি। সেই সময়ে যা অনুভূতি ছিল, আজও একই রকম আছে। আমি বহুবার অযোধ্যায় এসেছি। এটা আমাদের জন্য শুধু আনন্দের বিষয় নয়, বরং এটা গর্বের বিষয়। অযোধ্যায় আসা এবং শ্রীরামের উপাসনা করা গর্বের বিষয়।’

এদিকে কেরালার গভর্নরের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে, আরিফ মোহাম্মদ খানকে রাম লালার মূর্তির সামনে প্রণাম করতে দেখা যাচ্ছে। এসময় পেছনে থেকে ‘জয় শ্রী রাম’ ধ্বনি শোনা যায়।

বিজ্ঞাপন

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভারতের কাছে ৩ ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান

ভারতের কাছে ৩ ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা

ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা

তেহরানের উত্তরাঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণ

তেহরানের উত্তরাঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণ

অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিলো আমিরাত

অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিলো আমিরাত