• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

রাস্তায় পড়ে গেলেন বাসের নিচে ঝুলে থাকা অভিবাসনপ্রত্যাশী

ডয়চে ভেলে
ডয়চে ভেলে
১৩ মে ২০২৪, ১৬:৫৪
অ+
অ-
রাস্তায় পড়ে গেলেন বাসের নিচে ঝুলে থাকা অভিবাসনপ্রত্যাশী
ফাইল ছবি

জার্মানিতে একটি বাসের নিচে ঝুলে থাকা দু’জন অভিবাসনপ্রত্যাশীর একজন রাস্তায় পড়ে গিয়ে আহত হয়েছেন। রোববার দেশটির বাভারিয়া রাজ্যে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এবার্সব্যার্গ শহরের কাছে এ৯৯ হাইওয়েতে ওই ব্যক্তি পড়ে যান। পেছনে একজন নারী গাড়ি চালাচ্ছিলেন। তিনি কোনোরকমে ব্রেক কষতে সমর্থ হওয়ায় পড়ে যাওয়া ব্যক্তির সঙ্গে তার গাড়ির কোনও সংঘর্ষ হয়নি। এরপর ওই নারী জোরে হর্ন বাজাতে থাকলে সামনের বাসের চালক গাড়িটি থামান।

সেই সময় বাসের নিচ থেকে আরেক ব্যক্তি বের হয়ে আসেন। পুলিশ বলছে, দুজনই সামান্য আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

 ওই দুই অভিবাসনপ্রত্যাশী মরক্কোর নাগরিক বলে জানিয়েছে জার্মানির পুলিশ। তাদের দু’জনের বয়স ২৬ বছর। 

বিজ্ঞাপন

বাভারিয়া কর্তৃপক্ষের ধারণা, অভিবাসনপ্রত্যাশী ওই দুই মরক্কোন বাসের এগজস্ট সিস্টেমের কাছে ছিলেন। সে কারণে দু’জনের শরীরই ছিল কালিঝুলিতে মাখা।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইউরোপীয় ইউনিয়নইউরোপজার্মানিঅভিবাসনঅভিবাসী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ প্রণালি : ট্রাম্পের নৌবাহিনী পাঠানোর আহ্বান প্রত্যাখ্যান করল ইইউ

হরমুজ প্রণালি : ট্রাম্পের নৌবাহিনী পাঠানোর আহ্বান প্রত্যাখ্যান করল ইইউ

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

জাতিসংঘের দূত টম অ্যানড্রুজরোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করল সুইজারল্যান্ড

ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করল সুইজারল্যান্ড

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা