• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

যুদ্ধের সম্মুখভাগে খারাপ পরিস্থিতিতে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৪, ২২:৫১
অ+
অ-
যুদ্ধের সম্মুখভাগে খারাপ পরিস্থিতিতে ইউক্রেন

ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধান জেনারেল কায়রাইলো বুদানোভ জানিয়েছেন, যুদ্ধের সম্মুখভাবে খারাপ পরিস্থিতিতে রয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে মঙ্গলবার (১৪ মে) এক সাক্ষাৎকারে ইউক্রেনীয় এ কর্মকর্তা বলেছেন, “সম্মুখভাগের পরিস্থিতি বেশ নাজুক।”

বিজ্ঞাপন

গত শুক্রবার ভোরে ইউক্রেনের উত্তরাপূর্বাঞ্চলীয় অঞ্চল খারকিভে হঠাৎ করে হামলা চালায় রুশ বাহিনী। এ সময় তারা ইউক্রেনের ভেতরে ঢুকে পড়ে। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক রুশ সেনার বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেনীয় সেনারা। তবে রাশিয়ার তুলনায় তাদের সেনার সংখ্যা খুবই কম।

সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধান জেনারেল বুদানোভ আরও বলেছেন, “প্রতি ঘণ্টায় এই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।” খারকিভের একটি বাঙ্কার থেকে ভিডিও কলের মাধ্যমে নিউইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলেন তিনি।

আরও পড়ুন

খারকিভের কাছে সীমান্তবর্তী শহরে ঢুকে পড়েছে রুশ সৈন্যরা
ইউক্রেন সম্মেলনের আগে শলৎসের মুখে শঙ্কার কথা

বিজ্ঞাপন

বুদানোভ জানিয়েছেন, তাদের ধারণা রাশিয়ার সেনাদের লক্ষ্য হলো ইউক্রেনের সেনাদের শক্তি কমিয়ে ফেলা এবং অন্যান্য জায়গা থেকে যেন এদিকে ইউক্রেন সেনা নিয়ে আসে ওই রকম পরিস্থিতি সৃষ্টি করা।

রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে জানিয়েছে, এই কৌশলের মাধ্যমে রাশিয়ার সেনারা ইউক্রেনের শক্তিশালী অবস্থান চাসিভ ইয়ার দখল করতে পারে। যা খারকিভ থেকে ২০০ কিলোমিটার দূরের দনবাসের একটি গুরুত্বপূর্ণ শহর।

বুদানোভ আরও বলেছেন, “আমাদের সব সেনা খারকিভে অথবা চাসিভ ইয়ারে। আমাদের কাছে যা আছে তার সবই আমি ব্যবহার করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত রিজার্ভে আমাদের আর কিছু নেই।”

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাশিয়াইউক্রেনযুদ্ধরাশিয়া ইউক্রেন সংকট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পুতিন সম্ভবত ইরানকে ‘কিঞ্চিৎ’ সহযোগিতা করছেন : ট্রাম্প

পুতিন সম্ভবত ইরানকে ‘কিঞ্চিৎ’ সহযোগিতা করছেন : ট্রাম্প

রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা অসম্ভব: রাশিয়া

রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকা অসম্ভব: রাশিয়া

রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিলো যুক্তরাষ্ট্র

রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিলো যুক্তরাষ্ট্র

ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১ দেশ : জেলেনস্কি

ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১ দেশ : জেলেনস্কি