• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

এমপি আনার হত্যা: কলকাতায় ট্যাক্সি চালক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৪, ১৫:৫০
অ+
অ-
এমপি আনার হত্যা: কলকাতায় ট্যাক্সি চালক গ্রেপ্তার

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় এক ট্যাক্সি চালককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

তিনবারের এমপি আনার ৮ দিন ধরে নিখোঁজ ছিলেন। চিকিৎসার জন্য গত ১২ মে তিনি ভারতের কলকাতায় যান বলে নিকটজনদের জানিয়েছিলেন। সেদিন তিনি তার পুরোনো বন্ধু গোপাল বিশ্বাসের কলকাতার বরানগরের বাড়িতে ওঠেন।

১৩ মে গোপাল বিশ্বাসের বাড়ি থেকে বের হন এবং জানান বিকেলে ফিরে আসবেন। কিন্তু ওইদিন থেকে তিনি নিখোঁজ হয়ে যান। তার মোবাইল ফোনও এরপর বন্ধ পাওয়া যায়।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সিআইডির সদস্যরা তথ্য পান যে, গত ১৩ মে এমপি আনার একটি অ্যাপের ট্যাক্সিতে করে বরানগর থেকে নিউ টাউনের ওই বাড়িতে যান। যেখানে তাকে পরবর্তীতে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘আনারকে হত্যার পর হাড়-মাংস আলাদা করে হলুদ মিশিয়ে ব্যাগে ভরা হয়’
কে এই শিলাস্তি? এমপি আনার কি তার সঙ্গেই ঢুকেছিলেন সেই ফ্ল্যাটে?

সূত্রটি আরও জানিয়েছে, নিউ টাউনের বাড়ির সিসিটিভির ফুটেজ দেখে ট্যাক্সি চালককে শনাক্ত করা হয়। আরও তথ্য জানার জন্য পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির সদস্যরা সিসিটিভির বেশ কিছু ফুটেজ পেয়েছেন। যেগুলোতে দেখা যাচ্ছে, ওই একই ট্যাক্সিতে করে একাধিক ব্যক্তি নিউ টাউনের বাড়ি থেকে বের হচ্ছেন।

বিজ্ঞাপন

কোন নাম্বার থেকে ওই ট্যাক্সিটি ভাড়া করা হয় এবং যাদের বের হয়ে যেতে দেখা গেছে তাদের কোথায় নামিয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে জানতে এখন এই ট্যাক্সি চালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের নিরাপত্তা বাহিনী।

সূত্র: আইএএনএস

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আনোয়ারুল আজীম আনারবিশ্ব সংবাদহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি