• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ভানুয়াতু দ্বীপপুঞ্জে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৪, ০৯:০৪
অ+
অ-
ভানুয়াতু দ্বীপপুঞ্জে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
প্রতীকী ছবি

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। রোববার (২৬ মে) দেশটিতে এই ভূমিকম্প আঘাত হানে।

বিজ্ঞাপন

অবশ্য ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারির কোনও খবর পাওয়া যায়নি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভানুয়াতু দ্বীপপুঞ্জে ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার (১৫.৫৩ মাইল) গভীরতায় আঘাত হানে।

বিজ্ঞাপন

এর আগে গত বছরের ডিসেম্বরের শুরুতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। শক্তিশালী এ ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয় বলে সেসময় জানিয়েছিল মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

আরও পড়ুন

ভানুয়াতুতে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
ভানুয়াতুতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। নিম্নাঞ্চলের এ দ্বীপ রাষ্ট্রটিতে ৩ লাখ ২০ হাজার মানুষ বসবাস করেন। বিশ্বে প্রাকৃতিক দুর্যোগপ্রবণ যে কয়েকটি দেশ রয়েছে সেগুলোর মধ্যে ভানুয়াতু অন্যতম।

বিজ্ঞাপন

মূলত দেশটি প্রায়ই ভূমিকম্প, ঝড়, বন্যা ও সুনামির কবলে পড়ে থাকে।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভূমিকম্পবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি