• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

কোরবানির ঈদ: আমিরাতে গরু-ছাগলের দাম কেমন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১ জুন ২০২৪, ১৬:১৩
অ+
অ-
কোরবানির ঈদ: আমিরাতে গরু-ছাগলের দাম কেমন
ছবি ফেসবুক থেকে নেওয়া

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ আর মাত্র কিছুদিন পরই। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

বিজ্ঞাপন

এই ঈদকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শারজাহতে কোরবানির পশু বেশি পরিমাণে আসা শুরু করেছে।

অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান এবং সোমালিয়া থেকে আনা ছাগল, ভেড়া ও গরুও বেশি পরিমাণে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

আমিরাতে কেমন গরু-ছাগলের দাম?

বিজ্ঞাপন

বর্তমানে আমিরাতে পশু যে দামে বিক্রি হচ্ছে তা গত বছরের তুলনায় কিছুটা বেশি। এখন একেকটি ছাগল ৫০০ দিরহাম থেকে ১ হাজার ৪০০ দিরহাম পর্যন্ত বিক্রি হচ্ছে। অর্থাৎ বাংলাদেশি অর্থে আমিরাতে একটি ছাগল কিনতে হলে ১৬ থেকে ৪৫ হাজার টাকা খরচ করতে হচ্ছে।

তবে পশু ব্যবসায়ীরা বলছেন এ দাম আগামী কয়েকদিনে কমে যাবে।

মোহাম্মদ আতিক নামের এক ব্যবসায়ী বলেছেন, “সোমালিয়া থেকে আসা ছাগল যেগুলোর ওজন ৭ কেজি হবে, সেগুলো ৫০০ দিরহামে বিক্রি হচ্ছে। একই জাতের ১৫ কেজির ছাগল বিক্রি হচ্ছে ৮০০ দিরহামে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেছেন “একইভাবে ভারতীয় ৮ কেজির একটি ছাগলের দাম ৮০০ দিরহাম থেকে শুরু হচ্ছে। ভারতীয় বড় ছাগলের দাম ১ হাজার ২০০ দিরহামেরও বেশি।”

আরও পড়ুন

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

পশু ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী ১০ জুন থেকে আমিরাতে পশুর দাম কমে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ ওই সময় সরবরাহের পরিমাণ অনেক বেড়ে যাবে। এক ব্যবসায়ী জানিয়েছেন, ঈদের আগে তাদের কাছে কোরবানির পশুর শেষ চালানটি চলে আসবে। তখনই দাম কমবে।

ইদ্রিস আহমেদ নামের এক ব্যবসায়ী বলেছেন, “এই মুহূর্তে আমাদের কাছে শুধুমাত্র সোমালি ও ভারতীয় ছাগল আছে। বাকিগুলো বিক্রি হয়ে গেছে। পাকিস্তানি ছাগল আগামী সপ্তাহে চলে আসবে।”

আমিরাতে একন একটি গরু কত দামে বিক্রি হচ্ছে—  সেই ধারণা দিয়েছেন ঈসমাইল শেখ নামের এক ব্যবসায়ী। তিনি বলেছেন, ১৫০ কেজির একটি গরু ৪ হাজার দিরহাম (প্রায় ১ লাখ ২৮ হাজার টাকা) এবং বড় গুলো ৮ হাজার দিরহামে (আড়াই লাখ টাকার বেশি) বিক্রি হচ্ছে।

সূত্র: খালিজ টাইমস

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল আজহাবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি