• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ভারতে সংখ্যাগরিষ্ঠতা পেল না কোনো দল, সরকার গঠন করবে কে?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৫ জুন ২০২৪, ০৪:৪৪
অ+
অ-
ভারতে সংখ্যাগরিষ্ঠতা পেল না কোনো দল, সরকার গঠন করবে কে?

দীর্ঘ দেড় মাস ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার মাধ্যমে গতকাল মঙ্গলবার (৪ জুন) শেষ হয়েছে ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন। এই নির্বাচনে কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

বিজ্ঞাপন

লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ক্ষমতাসীন বিজেপি ২৪০টি আর কংগ্রেস ৯৯টি আসনে জয় পেয়েছে । একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে এই ৫৪৩টি আসনের মধ্যে অন্তত ২৭২টি আসনে জয় পেতে হতো। কিন্তু সেটি হয়নি।

তবে জোটের দিক দিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির নেতৃত্বাধীন ‘এনডিএ’। এই জোটটি এবারের নির্বাচনে পেয়েছে ২৯২টি আসন। অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইনডিয়া’ জোট পেয়েছে ২৩৪টি আসন।

যেহেতু জোটের দিক দিয়ে বিজেপির ‘এনডিএ’ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ফলে তারাই সরকার গঠন করবে। প্রধানমন্ত্রী মোদিও তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা, মোদি ঢেউ আটকে দিল কংগ্রেসের ‘ইনডিয়া’
মোদির ‘ঘর ভেঙে’ সরকার গঠনের পরিকল্পনা কংগ্রেসের
রামমন্দির তৈরি করা সেই অযোধ্যায় হেরেছে বিজেপি

তবে— এখানে এখন একটি ‘গেম’ খেলতে চাইছে কংগ্রেস। তাদের নেতৃত্বাধীন জোট যেহেতু ২৩৪টি আসনে জিতেছে ফলে তারা চাইছে বিজেপির সঙ্গে যারা জোট বেধেছে তাদের দলে ভিড়িয়ে সরকার গঠন করতে।

কংগ্রেসের একাধিক নেতা জানিয়েছেন, তারা মোদির জোটের শরীক দলগুলোকে নিজেদের জোটে যুক্ত করার চেষ্টা করবে। এরমাধ্যমে ‘ইনডিয়া’ সরকার গঠনের একটি সুযোগ পাবে।

বিজ্ঞাপন

এর অংশ হিসেবে মোদির দুই মিত্র বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং তেলেগু দিশাম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন কংগ্রেসের নেতারা।

তবে তারা বিজেপির সঙ্গ ত্যাগ করে কংগ্রেসের সঙ্গে হাত মেলাবে কিনা সেটিই এখন দেখার বিষয়।

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতভারতে নির্বাচনবিশ্ব সংবাদনরেন্দ্র মোদি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান