• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

মোদিকে ছেড়ে নাইডু-নীতিশকে ইন্ডিয়া জোটে আসার পরামর্শ যশবন্তের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৫ জুন ২০২৪, ০৯:২২
অ+
অ-
মোদিকে ছেড়ে নাইডু-নীতিশকে ইন্ডিয়া জোটে আসার পরামর্শ যশবন্তের

ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। তাই সরকার গঠনে জোট গড়ার কথা ভাবতে হচ্ছে দলগুলোকে। এ অবস্থায় ভারতের রাজনীতিতে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন মোদির জোটের বিহারভিত্তিক জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) প্রধান নেতা নীতিশ কুমার ও তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু।

বিজ্ঞাপন

জোটে টানতে তাদের নিয়ে একরকম টানাটানি শুরু হয়ে গেছে। একদিকে ইন্ডিয়া জোট অন্যদিকে এনডিএ। দুই পক্ষই তাদের জোটে বেড়াতে চাইছে।

ভারতের সাবকে কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা এক্স হ্যান্ডেলে লিখেছেন, চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের উচিত ভারতের সংবিধান রক্ষার জন্য এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে চলে আসা। ইতিহাস তাদের এ কাজকে বিচার করবে।

তিনি লিখেছেন, মোদি নির্লজ্জের মতো ভারতের ভবিষ্যতকে ধ্বংস করে দিচ্ছেন। ইডি সিবিআই আর আয়কর অভিযানের মাধ্যমে তিনি রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের ওপর আঘাত হানছেন। অবৈধ ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তিনি টাকার ক্ষমতার অপব্যবহার করছেন। ভোটে জেতার জন্য ও এমপি এমএলএ কেনার জন্য তিনি এটা করছেন। মিডিয়া, আমলাতন্ত্র, নির্বাচন কমিশনকে তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। ক্ষমতা ধরে রাখার মোহ থেকে তিনি এসব করছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রায় নিশ্চিহ্ন হতে বসেছিল, কীভাবে ঘুরে দাঁড়াল কংগ্রেস?
‘গ্যারান্টি’তে আস্থা নেই! মোদির জয়ের ব্যবধান কমার নেপথ্যে কী?
গর্বিত রাহুল বললেন, ‘দেশের সংবিধান আজ কৃষক-শ্রমিকরা বাঁচালেন’

মানুষ তথা কথিত দৈব মানুষকে তার নিজের জায়গা দেখিয়ে দিয়েছেন, সেটা হলো ইতিহাসের ডাস্টবিন, যেখানে এর আগে অনেক একনায়ক গেছেন, লিখেছেন যশবন্ত সিনহা।

এবারের ভোট কার্যত সব হিসাব ওলটপালট করে দিয়েছে। এ নিয়ে নানা বিশ্লেষণ করা হচ্ছে। রামমন্দির, সিএএ কোনো ইস্যুই কার্যত কাজ করেনি। উত্তরপ্রদেশেও ভালো ফলাফল করতে পারেনি বিজেপি। এবার নীতিশ কুমার কী করেন সেটাই দেখার বিষয়।

বিজ্ঞাপন

চন্দ্রবাবু নাইডুর হাত ধরে অন্ধ্রপ্রদেশে বড় সাফল্য পেয়েছে এনডিএ। বিজেপি ও পবন কল্যাণের জন সেনা পার্টির সঙ্গে জোট বেঁধে অনেকটাই এগিয়ে যায় টিডিপি। দক্ষিণের এ রাজ্যে ভালো ফল করছে এনডিএ। আর এই এনডিএকে নেতৃত্ব দিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু।

সূত্রের খবর, চন্দ্রবাবু নাইডু আগামী ৯ জুন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারেন। তিনি ওইদিন শপথ নিতে পারেন।

এদিকে ফলাফল সামনে আসার পরে জগন রেড্ডি কার্যত পরাজয় মেনে নেন। তিনি অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজিরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতভারতে নির্বাচনবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান