• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ভারতের রাষ্ট্রপতি ভবনের ‘রহস্যময় প্রাণীটি’ কী, জানাল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৪, ১৭:৪৯
অ+
অ-
ভারতের রাষ্ট্রপতি ভবনের ‘রহস্যময় প্রাণীটি’ কী, জানাল পুলিশ

গত রোববার রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। এদিন তার সঙ্গে ৭২ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীও শপথ নেন।

বিজ্ঞাপন

ওই শপথ অনুষ্ঠান চলার সময় রাষ্ট্রপতি ভবনে একটি ‘রহস্যময়’ প্রাণীকে ঘুরাঘুরি করতে দেখা যায়। প্রাণীটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ শেষে রাষ্ট্রপতি দৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানাচ্ছেন বিজেপি এমপি দুর্গা দাস। ওই সময় বিড়াল সদৃশ একটি প্রাণী পেছন দিয়ে হেঁটে যাচ্ছে।

ভিডিওটি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হওয়ার পর বিষয়টি পরিষ্কার করেছে দিল্লি পুলিশ। এ ব্যাপারে গতকাল সোমবার (১০ জুন) এক্সে এক পোস্টে পুলিশ বলেছে, “কিছু মিডিয়া চ্যানেল এবং সামাজিক যোগাযোগাধ্যম পেজ সরাসরি ধারণ করা শপথ গ্রহণ অনুষ্ঠানের একটি প্রাণীর ভিডিও দেখাচ্ছে। তারা বলছে এটি একটি বন্যপ্রাণী।”

বিজ্ঞাপন

“কিন্তু এসব তথ্য সত্য নয়। ভিডিওতে যে প্রাণীটি দেখা গেছে এটি একটি সাধারণ বাড়ির বিড়াল। এ ধরনের গুজবে কান দেবেন না।”

আরও পড়ুন

মোদির মন্ত্রিসভায় বিজেপির কত জন, কী পেল এনডিএর শরিকরা?
শেখ হাসিনাসহ অতিথিদের মঞ্চে ডেকে নিলেন মোদি

কোথাও কোথাও এমনও গুজব ছড়ানো হয় যে, মোদির শপথ অনুষ্ঠানের সময় রাষ্ট্রপতি ভবনে চিতাবাঘ প্রবেশ করেছিল। তবে রাষ্ট্রপতি ভবনের কর্মকর্তারা জানিয়েছেন, এখানে শুধুমাত্র কুকুর ও বিড়াল রয়েছে। এছাড়া অন্য কোনো প্রাণী নেই।

বিজ্ঞাপন

বন্য দপ্তরের এক কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, রাষ্ট্রপতি ভবনে চিতাবাঘ থাকার কোনো তথ্য তারা পাননি।

সূত্র: এনডিটিভি

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতভিন্ন স্বাদের খবরবিশ্ব সংবাদনরেন্দ্র মোদি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

বাবা-চাচার চুক্তিকে ঘিরে বিপাকে ১২ বছরের আওসাফ!

বাবা-চাচার চুক্তিকে ঘিরে বিপাকে ১২ বছরের আওসাফ!