• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

মাদকাসক্ত অবস্থায় অস্ত্র কেনার মামলায় অভিযুক্ত বাইডেনের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৪, ২২:৪০
অ+
অ-
মাদকাসক্ত অবস্থায় অস্ত্র কেনার মামলায় অভিযুক্ত বাইডেনের ছেলে
বাবা জো বাইডেনের সঙ্গে হান্টার বাইডেন।

মাদকাসক্ত অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনা মামলায় অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১১ জুন) তার বিরুদ্ধে আনীত তিনটি অভিযোগ প্রমাণিত হলে তাকে অভিযুক্ত করা হয়।

বিজ্ঞাপন

বার্তাসংস্থা এপি জানিয়েছে, ২০১৮ সালে একটি রিভলবার কেনেন হান্টার। আগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে একটি ফরমে বাধ্যতামূলকভাবে যেসব তথ্য দিতে হয় সেখানে তিনি মিথ্যা তথ্য দেন।

প্রসিকিউটররা জানিয়েছেন, অস্ত্র কিনতে হলে মাদকাসক্ত অথবা কোনো নেশাদ্রব্য গ্রহণ করেন কিনা সে ব্যাপারে স্পষ্টভাবে জানাতে হয়। কিন্তু হান্টার এক্ষেত্রে অস্ত্র ব্যবসায়ীকে মিথ্যা তথ্য দিয়ে বলেন তিনি মাদকাসক্ত নন এবং মিথ্যা কথা বলেই তিনি অস্ত্রটি নেন এবং ১১দিন সেটি নিজের কাছে রাখেন।

আদালত যখন তাকে দোষী সাব্যস্ত করে রায় দেয় তখন হান্টারকে খুব বেশি একটা বিচলিত দেখা যায়নি।\

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাজায় বাইডেনের শান্তি প্রস্তাব প্রশ্নের মুখে

তিনটি অভিযোগে অভিযুক্ত হওয়ায় হান্টারকে এখন ২৫ বছরের কারাদণ্ড দিতে পারেন আদালত। তবে প্রথমবারের মতো এ অপরাধ করায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হবে কিনা সে বিষয়টি স্পষ্ট নয়।

বাইডেনের ছেলে এমন সময় অপরাধমূলক কর্মকাণ্ডে অভিযুক্ত হলেন যখন তার বাবা আগামী নভেম্বরে রিপাবপিলকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পুতিন ইউক্রেনে থেমে থাকবেন না, হুঁশিয়ারি বাইডেনের

ড্যালাওয়ারের আদালতে নিজের ছেলের বিরুদ্ধে বিচার হওয়া এই মামলা নিয়ে খুব বেশি কথা বলেননি বাইডেন। কারণ এতে সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা তৈরি হতে পারে তিনি আদালতের ব্যাপারে হস্তক্ষেপ করছেন।

আরও পড়ুন

টোল চাওয়ায় টোল প্লাজা গুঁড়িয়ে দিলেন বুলডোজার চালক (ভিডিও)

তবে বাইডেন জানিয়েছেন, আদালত তার ছেলের বিরুদ্ধে যে রায় দেবে সেটি তিনি মেনে নেবেন এবং প্রেসিডেন্ট হিসেবে হান্টারকে ক্ষমা করে দেবেন না।

সূত্র: এপি

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রবিশ্ব সংবাদজো বাইডেন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে চীন ও মার্কিন মিত্রদের সাড়া কেমন?

যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে চীন ও মার্কিন মিত্রদের সাড়া কেমন?

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

সিপিবির আলোচনা সভায় বিশিষ্টজনযুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না!