• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

২৪ জুন শুরু হতে পারে নতুন লোকসভার অধিবেশন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৪, ০৮:৫৪
অ+
অ-
২৪ জুন শুরু হতে পারে নতুন লোকসভার অধিবেশন

ভারতে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বসতে পারে আগামী ২৪ জুন। ৩ জুলাই পর্যন্ত চলতে পারে বিশেষ এই অধিবেশন। আর লোকসভার স্পিকারের নির্বাচন হতে পারে ২৬ জুন। 

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৪ এবং ২৫ জুন লোকসভা নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা সাংসদ হিসাবে শপথ নেবেন। 

গেল রোববার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় বারের জন্য শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। শপথ নিয়েছেন বাকি পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা। 

তবে শপথ গ্রহণের পরের দিন থেকেই এনডিএ-র শরিক দল তথা চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টি (টিডিপি) বিজেপিকে চিন্তায় ফেলেছে। বিজেপি কেন্দ্রীয় মন্ত্রিসভায় টিডিপি নেতা কে রামমোহন নায়ডুকে বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেও চন্দ্রবাবু এখনও লোকসভার স্পিকারের পদের দাবিতে অনড়। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভারতে ১ বছরের মধ্যেই ফের লোকসভা নির্বাচন, দাবি কংগ্রেস নেতার
জেলে বসে হারিয়েছেন ওমর আবদুল্লাকে! কে এই রশিদ?
শপথের আগে মোদিকে কেন ‘দই-চিনি’ খাওয়ালেন প্রেসিডেন্ট মুর্মু?

অন্য দিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ-ও স্পিকারের চেয়ারের দিকে নজর রাখছে বলে সূত্রের খবর।

এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতভারতে নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির

ভারতের সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি : হুমায়ুন কবির