• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

কনসার্টের দর্শকদের নাচানাচিতে সৃষ্টি হলো ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৪, ১১:১১
অ+
অ-
কনসার্টের দর্শকদের নাচানাচিতে সৃষ্টি হলো ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের পপতারকা টেইলর সুইফটের কনসার্টের দর্শকদের নাচানাচিতে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (১৩ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে স্কটল্যান্ডের এডেনবার্গে সুইফটের তিনটি কনসার্টে দর্শকরা এতটাই নাচানাচি করেন যে সেখানকার ভূমি কেঁপে ওঠে।

যেখানে কনসার্ট হয়েছে সেখান থেকে ছয় কিলোমিটার দূরের পর্যবেক্ষণ কেন্দ্রে ভূকম্পন রেকর্ড করা হয়েছে।

দর্শকরা সবচেয়ে বেশি উপভোগ করেছেন সুইফটের ক্রুয়েল সামার, রেডি ফর ইট এবং শ্যাম্পেন প্রবলেম। গত শুক্রবারে কনসার্টে এই তিনটি গানেই সবচেয়ে বেশি নাচানাচি করেন তারা।

বিজ্ঞাপন

ওইদিন তাদের নাচানাচির কারণে ভূমি সর্বোচ্চ ২৩ দশমিক ৪ ন্যানোমিটার সরে যায়। পরের দিন শনিবার ২২ দশমিক ৮ এবং রোববার রাতে ২৩ দশমিক ৩ ন্যানোমিটার সরে যায় মাটি।

এর আগে ২০২৩ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সিয়াটলে একইরকম ঘটনা ঘটেছিল। ওইদিন দর্শকরা এতটাই উদ্যোম হন যে সেখানে ২ দশমিক ৩ মাত্রার সমান ভূমিকম্পের সৃষ্টি হয়।

সূত্র: বিবিসি

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাজ্যবিশ্ব সংবাদভিন্ন স্বাদের খবরভূমিকম্প

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি

আমাদের অস্ত্র অক্ষত, ছুড়ছি পুরোনো; নতুন মিসাইলের ব্যবহার শুরুই হয়নি