• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

অজ্ঞান না করে অস্ত্রোপচার, নিজে দেখলেন নিজের কিডনি প্রতিস্থাপন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৪, ২২:৫৩
অ+
অ-
অজ্ঞান না করে অস্ত্রোপচার, নিজে দেখলেন নিজের কিডনি প্রতিস্থাপন

যুক্তরাষ্ট্রের শিকাগোর এক ব্যক্তিকে অজ্ঞান না করেই কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। এতে করে নিজ চোখে, জেগে থেকে, নিজের কিডনি প্রতিস্থাপন করতে দেখেছেন তিনি।

বিজ্ঞাপন

নর্থওয়েস্টার্ন মেডিসিনে গত ২৪ মে জন নিকোলাস নামের এই ব্যক্তির অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের সময় কোনো ব্যথা অনুভব করেননি নিকোলাস। এমনকি জটিল এই অস্ত্রোপচারের ২৪ ঘণ্টা পর হাসপাতাল থেকে বাড়িতে চলে যান তিনি।

এরমাধ্যমে কিডনি প্রতিস্থাপনে যুগান্তকারী নিদর্শন স্থাপিত হয়েছে। যেখানে এ ধরনের অস্ত্রোপচারের পর একজন রোগীকে ২ থেকে ৩ দিন— কাউকে কাউকে ৭দিনও হাসপাতালে অবস্থান করতে হয় সেখানে ২৪ ঘণ্টার মধ্যেই নিকোলাস বাড়িতে যেতে পেরেছেন।

বিজ্ঞাপন

অস্ত্রোপচারের আগে নিকোলাসের শরীরে প্রয়োগ করা হয় মেরুদণ্ডের চেতনানাশক। একজন শিশু জন্মের আগে মাকে যে চেতনানাশক প্রয়োগ করা হয় এটি একই ধরনের চেতনানাশক।

আরও পড়ুন

শূকরের কিডনি প্রতিস্থাপন করা সেই ব্যক্তি মারা গেছেন
বিশ্বে প্রথম জীবন্ত মানুষের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন

নিকোলাসের ওপর এই অস্ত্রোপচারটি করেছেন ডাক্তার সতীশ নাদিগ। তিনি জানিয়েছেন এই চেতনানাশক প্রয়োগের কারণে নিকোলাস জেগে থাকতে সমর্থ হয়েছিলেন। অস্ত্রোপচারটি সম্পন্ন করতে সবমিলিয়ে সময় লেগেছে মাত্র ২ ঘণ্টা।

বিজ্ঞাপন

নিজ চোখে নিজের কিডনি প্রতিস্থাপন দেখার ব্যাপারে নিকোলাস বলেছেন, “ওই সময় কি হচ্ছিল সেটি সম্পর্কে জানা বেশ ভালো অভিজ্ঞতা ছিল। এছাড়া তারা কী করছে সেটি সম্পর্কে তাৎক্ষণিক জানাও দারুণ ছিল। অস্ত্রোপচারের এক সময় আমি চিকিৎসককে জিজ্ঞেস করেছিলাম আমি কি আশা করতে পারি আমার চেতনানাশক কাজ করা শুরু করবে।”

আরও পড়ুন

হোটেলে নারী পুলিশের সঙ্গে ধরা, ডেপুটি সুপার হয়ে গেলেন কনস্টেবল

তিনি আরও বলেছেন, “সত্যি বলতে আমার কোনো অনুভূতি ছিল না। আমার নিজের আরামের জন্য কিছু ওষুধ দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময় কী ঘটছিল তা সম্পর্কে আমি পুরোপুরি অবগত ছিলাম। বিশেষ করে  যখন তারা আমার নাম ধরে ডাকছিল এবং বলছিল অস্ত্রোপচারের এই ধাপ ওই ধাপ শেষ হয়েছে।”

সূত্র: এনডিটিভি

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভিন্ন স্বাদের খবরবিশ্ব সংবাদযুক্তরাষ্ট্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’