• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ইসরায়েল লেবাননে হামলা চালালে ‘ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২৪, ০৭:৫৪
অ+
অ-
ইসরায়েল লেবাননে হামলা চালালে ‘ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে’

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এতে যোগ দেয় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত আট মাস ধরে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলগুলো লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তাদের এসব হামলার কারণে এসব অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল।

বিজ্ঞাপন

গত কয়েক মাস ধরে হিজবুল্লাহর এসব হামলার তীব্রতা আরও বেড়েছে। হিজবুল্লাহ যেন সীমান্ত এলাকায় আর হামলা না চালাতে পারে সেজন্য তাদের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের হুমকি দিয়ে আসছে দখলদার ইসরায়েল। এ নিয়ে বর্তমানে বেশ উত্তেজনা বিরাজ করছে।

এরমধ্যেই ইরানের জাতিসংঘের মিশন হুমকি দিয়েছে যদি ইসরায়েল লেবাননে হামলা চালায় তাহলে ‘ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে’। এছাড়া ওই অঞ্চলে তাদের যেসব প্রক্সি প্রতিরোধ বাহিনী রয়েছে তারা সবাই যুদ্ধে যোগ দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

আরও পড়ুন

কাজে দিচ্ছে হিজবুল্লাহর কৌশল, গাজায় হামলা কমিয়ে দিতে পারে ইসরায়েল
গাজায় ইসরায়েল যুদ্ধ অব্যাহত রাখুক, চাওয়া ট্রাম্পের

বিজ্ঞাপন

এ ব্যাপারে মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে ইরানি মিশন বলেছে, “যদি লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদীরা (ইসরায়েল) পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন চালায়, একটি ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে। সব প্রতিরোধ বাহিনীর যুক্ত হওয়াসহ সবকিছু বিবেচনায় নেওয়া হবে।”

ইরানি মিশন আরও বলেছে, লেবানের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরুর যে হুমকি দিচ্ছে এটিকে তারা একটি প্রোপাগান্ডা ও স্নায়ু যুদ্ধ হিসেবেই বিবেচনা করছে।

লেবাননের হিজবুল্লাহ ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা দেখা দেওয়ায় জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে লেবানন ছাড়ার নির্দেশনা দিয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসরায়েলহামাসহামাস ইসরায়েল যুদ্ধবিশ্ব সংবাদযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অন্য যে কারও চেয়ে আমি যুদ্ধ কম চাই : ট্রাম্প

অন্য যে কারও চেয়ে আমি যুদ্ধ কম চাই : ট্রাম্প

ইরানে হামলা করে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানো গেছে

দাবি করলেন ট্রাম্পইরানে হামলা করে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানো গেছে

ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ২০০ মার্কিন সেনা আহত, ১০ জনের অবস্থা গুরুতর

ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ২০০ মার্কিন সেনা আহত, ১০ জনের অবস্থা গুরুতর

ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান