• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

মদ ভেবে সমুদ্রে পাওয়া বোতলের তরল পান, ৪ জেলের করুণ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২৪, ১১:০২
অ+
অ-
মদ ভেবে সমুদ্রে পাওয়া বোতলের তরল পান, ৪ জেলের করুণ মৃত্যু

একসঙ্গে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন কয়েকজন জেলে। সেখানেই তারা খুঁজে পান বেশ কিছু বোতল। আর সেই বোতলের পানীয় পান করেই মৃত্যু হয়েছে চার জেলের। গুরুতর অসুস্থ হয়েছেন আরও দুজন।

বিজ্ঞাপন

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কায়। রোববার (৩০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সাগরে থাকা অবস্থায় পাওয়া বোতল থেকে অজানা তরল পান করে শ্রীলঙ্কার চারজন জেলে মারা গেছেন এবং আরও দুজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

দক্ষিণ এশিয়ার এই দ্বীপ দেশের দক্ষিণ উপকূলে অবস্থিত টাঙ্গালে শহর থেকে প্রায় ৩২০ নটিক্যাল মাইল দূরে এসব বোতল খুঁজে পান তারা। মূলত মাছ ধরার জন্যই ওই জেলেরা সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার নৌবাহিনী সাংবাদিকদের বলেছে, ভুক্তভোগী ওই জেলেরা মদ ভেবে সমুদ্রে পাওয়া ওই বোতল থেকে তরল পান করেছিল। শ্রীলঙ্কার মৎস্য ও জলজ সম্পদ বিভাগের মহাপরিচালক সুসান্থ কাহাওয়াত্তে বেশ কয়েকটি আউটলেটকে বলেছেন, নৌবাহিনী তাদের তীরে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

তিনি বলেন, নৌবাহিনী মাছ ধরার জাহাজে থাকা ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করছে। কারণ তাদের চিকিৎসার জন্য ভূখণ্ডে ফেরত নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় ছিল না।

সুসান্থ কাহাওয়াত্তে জাতীয় নিউজ স্টেশন আদা ডেরানাকে বলেছেন, জেলেরা কিছু বোতল আবার ওই এলাকায় কর্মরত অন্যান্য ক্রুদেরও বিতরণ করেছে। তিনি আরও বলেন, ওই ক্রুদেরও এ বিষয়ে জানানোর চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রেসিডেন্টকে কালো জাদু করার অভিযোগে মালদ্বীপে মন্ত্রী গ্রেপ্তার
বিবাহ-বর্হিভূত সম্পর্কের অভিযোগে নারীকে বেদম মারধর, ভিডিও ভাইরাল
হোটেলে নারী পুলিশের সঙ্গে ধরা, ডেপুটি সুপার হয়ে গেলেন কনস্টেবল
আইসক্রিমের মধ্যে মিলল মানুষের কাটা আঙুল, থানায় ছুটলেন ব্যক্তি
চিকিৎসার বিনিময়ে রোগীকে শারীরিক সম্পর্কে বাধ্য করলেন চিকিৎসক
ভিডিও : বিমানবন্দরের একই রানওয়েতে দু’টি বিমান, অল্পের জন্য রক্ষা

নৌবাহিনী স্থানীয় মিডিয়াকে জানিয়েছে, জেলেদের মাছ ধরার ওই নৌকাটিকে অন্য একটি জাহাজের মাধ্যমে তীরে ফিরিয়ে আনা হচ্ছে। এই নৌযানটি টাঙ্গালে থেকে রওনা হয়েছিল গত ৪ জুন।

কর্তৃপক্ষ এখন সমুদ্রে পাওয়া ওই বোতলগুলোর ভেতরে কী আছে তা খতিয়ে দেখছে বলেও জানানো হয়েছে।

টিএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শ্রীলঙ্কামৃত্যুবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন