• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

গুলিবিদ্ধ ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বাইডেন

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৪ জুলাই ২০২৪, ০৯:৪৩
অ+
অ-
গুলিবিদ্ধ ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বাইডেন

নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

তবে তাদের দুজনের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে তা বলেননি হোয়াইট হাউসের ওই কর্মকর্তা।

এছাড়া বাইডেন পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো এবং বাটলারের মেয়র বব ড্যান্ডয়ের সঙ্গেও কথা বলেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০০ ফুট দূর থেকে হামলা, গুলিতে রক্তাক্ত ট্রাম্প এখন কেমন আছেন?
চলতি বছর যুক্তরাষ্ট্রে তিন শতাধিক গুলির ঘটনা

এদিকে, পেনসিলভানিয়ার বাটলার কাউন্টিতে ট্রাম্পের সমাবেশে আহত দুইজন অ্যালেগেনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে এক বিবৃতিতে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট কানে গুলিবিদ্ধ হয়েছেন। কার্যত হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী নিজেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছিল এবং এটি ছিল গুপ্তহত্যার প্রচেষ্টা। 

মূলত আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে। সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প। নির্বাচনের প্রচারে শনিবার বাটলার শহরে গিয়েছিলেন তিনি।

সেখানে অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতে ওঠার পরই একপর্যায়ে এই হামলার ঘটনা ঘটে।

জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডোনাল্ড ট্রাম্পজো বাইডেন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

বললেন ডোনাল্ড ট্রাম্পহরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালির সুরক্ষায়ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’

হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা : ট্রাম্পের আহ্বানে মিত্রদের ‘নীরবতা’