• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ট্রাম্পের কানে গুলি লাগা নিয়ে প্রশ্ন তুললেন গোয়েন্দা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৪, ২১:৩৭
অ+
অ-
ট্রাম্পের কানে গুলি লাগা নিয়ে প্রশ্ন তুললেন গোয়েন্দা প্রধান

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জনসভায় গত ১৪ জুলাই গুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হন। এছাড়া একটি গুলি এসে ট্রাম্পের কানে লাগে বলেও জানানো হয়। এমনকি ট্রাম্প নিজেই গুলি লাগার কথা বলেন।

বিজ্ঞাপন

তবে ট্রাম্পের কানে সেদিন গুলি লেগেছিল কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) প্রধান ক্রিস্টোফার রে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে গতকাল বুধবার ‘হাউজ জুডিশিয়ারি কমিটি’-তে নিজের স্বাক্ষ্য দেন এফবিআই প্রধান। ওই সময় ট্রাম্পের কানে গুলি লাগা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এই কর্মকর্তা।

তিনি বলেন, “সাবেক প্রেসিডেন্টের প্রতি সম্মান জানিয়ে বলছি, এখানে কিছু প্রশ্ন রয়েছে তার কানে যেই বস্তুটি আঘাত হেনেছিল সেটি গুলি নাকি শার্পনেল ছিল।”

বিজ্ঞাপন

পেনসিলভানিয়ার বাটলারের সেই নির্বাচন সভায় গুলির পর নিজের স্বাস্থ্যগত অবস্থানটি এখন পর্যন্ত পরিষ্কার করেননি ট্রাম্প।   

তিনি হোয়াইট হাউজের সাবেক চিকিৎসক এবং কংগ্রেসম্যান রনি জ্যাকসনের অধীনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছেন শুধুমাত্র এটি জানিয়ে একটি মেমো প্রচার করেছেন। কিন্তু যারা প্রত্যক্ষভাবে তার চিকিৎসা করেছেন তাদের প্রকাশ্যে কোনো কিছু বলতে দিচ্ছেন না।

সূত্র: দ্য গার্ডিয়ান

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডোনাল্ড ট্রাম্পভিন্ন স্বাদের খবরবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

বললেন ডোনাল্ড ট্রাম্পহরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালির সুরক্ষায়ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের